জনসংখ্যার চাপ ও আবাসস্থল কমে যাওয়া পাখি টিকে থাকার প্রধান অন্তরায় বলে মনে করেছেন বাংলাদেশ, ভারত ও নেপালের বিজ্ঞানীরা।
ঢাকায় জাতীয় জাদুঘরে পাখি সংরক্ষণ নিয়ে কর্মশালায় তারা পাখির রক্ষার আহবান জানান। একইসাথে সেখানে চলছে পাখির দেশ বাংলাদেশ শিরোনামে পাখি প্রদর্শনী ।
বাংলাদেশ জাতীয় জাদুঘর ও বাংলাদেশ বার্ড ক্লাব এর উদ্যোগে পাখির দেশ বাংলাদেশ শিরোনামে এ প্রদর্শনী ।
জাদুঘরের গ্যালারিতে প্রদর্শন করা হচ্ছে বার্ডক্লাবের সদস্যদের তোলা ১০০টি ছবি। একেবারে প্রাকৃতিক পরিবেশে সাজানো হয়েছে স্টাফিং পাখি। রয়েছে আড়াই হাজার বছর আগের পোড়ামাটির ফলক, বরেণ্য শিল্পীদের চিত্রকর্ম।
পাশের অডিটোরিয়ামে পাখি সংরক্ষণে বাংলাদেশ, ভারত ও নেপাল শীর্ষক কর্মশালা। বাংলাদেশের পক্ষে পল থমসন, ভারতের পক্ষে আসাদ আর রাহমানী ও নেপালের পক্ষে হিম সাগর বড়াল তথ্যচিত্র উপস্থাপন করেন।
পাখি সংরক্ষণের এ আহ্বান সারাদেশের মানুষের মধ্যে ছড়িয়ে দেয়ার কথা বলেন বিজ্ঞানীরা।
পাখির প্রতি ভালবাসা বাড়াতে ১৫ দিনের এ প্রদর্শনী চলবে ২৯ এপ্রিল পর্যন্ত।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








