পাখি রক্ষায় হাতে হাত রেখে কাজ করার শপথ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রকৃতিবিদরা। আলোকচিত্রে বাংলাদেশের পাখি শিরোনামে প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতে এ আহ্বান জানান তারা। রাজধানীর শিল্পকলা একাডেমিতে এরই সঙ্গে শেষ হলো দেশের বিভিন্ন এলাকা থেকে তোলা পাখির ছবির প্রদর্শনীও।
বার্ড ক্লাব বগুড়া ও ন্যাশনাল ওয়াল্ডলাইফ ফটোগ্রাফি কমপিটিশন ন্যাপকো’র যৌথ আয়োজনে বৃহস্পতিবার দুপুরে শুরু হয় পাখির ছবির এ প্রতিযোগিতা। ১৩৪ জন ফটোগ্রাফারের ২০৮টি ছবি তিন দিন দেখানো হয় জাতীয় চিত্রশালার এই হলে।
বয়সভিত্তিক ৫টি ধাপে মোট পনেরজনকে দেয়া হয় পুরস্কার। পাখির প্রতি ভালবাসা সৃষ্টির জন্য এই আয়োজন নিয়মিত করার ঘোষণা দেন আয়োজকরা। মানুষের জন্য পাখির প্রয়োজনীয়তা তুলে ধরে তা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি।
শেষে উপস্থিত সকল দর্শকের ভোটে তরুন ফটোগ্রাফার সালজার হোসেন নিয়নের তোলা নিমপোখ প্যাঁচার ছবি সেরা পুরস্কার জিতে নেয়।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্ট:








