চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাখির কলরব আর সমুদ্রের গর্জনে প্রকৃতির অপরূপ সৃষ্টি

শফিকুল ইসলাম শফিকুল ইসলাম
৮:০৫ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৫
পরিবেশ
A A

ম্যানগ্রোভ বন, পাখির কলরব, ঝাউবন আর সমুদ্রের গর্জন সবমিলে প্রকৃতির এক অপরূপ সৃষ্টি বরগুনার হরিণবাড়িয়া ইকোট্যুরিজম পার্ক। প্রকৃতির সৌন্দর্য পিপাসু পর্যটক এখানে এলে পাবেন সুন্দরবন দেখার আনন্দ।

বরগুনা জেলা সদর থেকে নৌ অথবা সড়ক পথে এক ঘণ্টার পথ দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হরিণবাড়িয়া ইকোট্যুরিজম পার্ক। দূরে বঙ্গোপসাগর, সঙ্গে সংরক্ষিত ম্যানগ্রোভ অঞ্চল যেন হাতছানি দিয়ে কাছে ডাকে প্রতিনিয়ত।

কাঠের তৈরি সাড়ে তিন কিলোমিটার সেতু আর খালের ওপর বেইলি ব্রীজ পার্কের সৌন্দর্যকে বাড়িয়েছে আরো বহুগুণ। ইচ্ছে হলে সুউচ্চ ওয়াচ টাওয়ারে বসেও উপভোগ যাবে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।

পার্কটিকে ঘিরে নতুন আশার সঞ্চার হয়েছে পাথরঘাটা উপজেলার হরিণঘাটা এলাকার মানুষের মনে। পর্যটকদের আনাগোনায় বেড়েছে তাদের উপার্জন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগে কর্মসংস্থানের জন্য এলাকার বাইরে যাওয়ার দরকার হলেও এখন পর্যটক আসাতে এলাকায় থেকেই আয়-উপার্জন করছেন তারা। হরিণবাড়িয়া ইকোট্যুরিজম পার্ক থেকে প্রচুর রাজস্ব আসতে পারে বলে মনে করছে বনবিভাগও।

পটুয়াখালি বন বিভাগের রেঞ্জ অফিসার সোলায়মান হাওলাদার জানান, এখানে আসলে ভ্রমণ পিয়াসীরা বন এবং সাগরের সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন। বইয়ে পড়া বর্ণনার বাস্তব উদাহরণ পাবে।

Reneta

সরকারি পৃষ্ঠপোষকতায় ইকো পার্কটিকে দেশে বিদেশে আরো জনপ্রিয় করে তোলার দাবি রয়েছে স্থানীয়দের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বরগুনা
শেয়ারTweetPin

সর্বশেষ

যে যা খুশি বলুক, আমরা অসাধারণ: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ ব্যানারে কী বোঝাল আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র: ইতিহাস সংরক্ষণে এক দশক

জুলাই ১৬, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের আগে আবারও আলোচনায় ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT