চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান সীমান্তে জঙ্গি শিবিরে ভারতের হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫১ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০১৯
আন্তর্জাতিক
A A

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গি শিবিরে হামলা দিয়ে চারটি জঙ্গি শিবির ধ্বংস করেছে ভারতীয় সেনাবাহিনী। ওই হামলায় চার থেকে পাঁচ জন জঙ্গি নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো অনেকে।

রোববার কাশ্মীরের নীলম উপত্যকার কুপওয়াড়ার তংধর সেক্টরের বিপরীতে চারটি জঙ্গি শিবিরে এ হামলা চালানো হয়।ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

এনডিটিভি একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, রোববার মধ্যরাতে তংধরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে নিহত হন দুই ভারতীয় সেনা এবং একজন সাধারণ নাগরিক। ওই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। ওই ঘটনার জবাবেই ভারতীয় সেনাবাহিনী এই আক্রমণ চালানো হয়েছে।

জম্মু ও কাশ্মীরের পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্য ওই জঙ্গি শিবিরগুলি থেকে ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানো হত।গত আগস্টে জম্মু ও কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস’ তুলে নেওয়ার পর থেকেই এই প্রচেষ্টা চা‌লিয়ে যাওয়া হচ্ছে।

ভারতীয় সেনাবাহিনীর এক সূত্রের বরাতে বলা হয়েছে, পাকিস্তান সেনাবাহিনী সীমান্ত পেরিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা অব্যাহত রাখার প্রতিবাদে ভারতীয় সেনাবাহিনী প্রতিক্রিয়া জানানোর সময় ও স্থান নির্বাচন করার অধিকার রাখে। এবং এই হামলা পাকিস্তান সেনাবাহিনীর জন্য শক্ত বার্তা।

পাকিস্তান আন্তর্জাতিক ফোরামে কাশ্মীরে পতাকা প্রদর্শনের জন্য বারবার চেষ্টা করে আসছে, তবে এখনও পর্যন্ত তাদের প্রচেষ্টা সফল হয়নি।

Reneta

গত সেপ্টেম্বরে পাঞ্জাবে পাকিস্তানের প্রায় ৮টি ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছিল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।ড্রোনগুলো প্রায় ১০ কেজির মত ভারী ছিল। ধারণা করা হয় ড্রোনে বিস্ফোরক, অস্ত্র ও যোগাযোগ স্থাপনের জন্য স্যাটেলাইট ফোন ছিল।ওই ড্রোন পাঠানোর জন্য পাকিস্তানের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দায়ী করে  ভারতীয় গোয়েন্দা সংস্থা।

ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তান ২,০৫০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর ফলে ২১ জনের মৃত্যু হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তান অধিকৃত কাশ্মীরভারতীয় সেনার হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষা: রাষ্ট্রপতি

জুলাই ১৬, ২০২৬

স্বাস্থ্য বাজেট বনাম জনস্বাস্থ্যের বাস্তবতা: অসুস্থ ব্যবস্থার আর্থিক প্রতিচ্ছবি

জুলাই ১৬, ২০২৬

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT