চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান সফরে সাদা বলে নেই ওয়ার্নার’সহ এক ঝাঁক তারকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০১ পূর্বাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে একত্রিত, প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ২৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে পাকিস্তান যাচ্ছে অস্ট্রেলিয়া। সেখানে তিন টেস্ট, তিন ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা।

তিন টেস্টের জন্য আগেই ১৮ সদস্যের পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে অজিরা। তবে ওয়ানডে ও টি-টুয়েন্টির জন্য বিষয়টি পুরোপুরি প্রযোজ্য হচ্ছে না।

সাদা বলের ক্রিকেটে জায়গা পাননি ওপেনার ডেভিড ওয়ার্নার ও উইকেটরক্ষক ব্যাটার ম্যাথু ওয়েড। আর বিয়ের কারণে অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ছুটিতে থাকছেন।

তিন পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডও নেই ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি স্কোয়াডে। তাদের বদলে সুযোগ পাওয়া পেসাররা হলেন- শন অ্যাবট, জেসন বেহরেনডর্ফ ও নাথান এলিস।

ম্যাথু ওয়েড দলে না থাকায় ২০১৮ সালের পর আবারো ওয়ানডে ফরম্যাটে খেলার সুযোগ পেতে যাচ্ছেন ট্রাভিস হেড। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টুয়েন্টি সিরিজে ব্যাট হাতে আলো ছড়ানো জশ ইঙ্গলিস প্রথমবারের মতো ওয়ানডে অভিষেকের অপেক্ষায় আছেন।

২০২০ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের একমাত্র ওয়ানডে খেলা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন সীমিত ওভারের ক্রিকেটের দলে ডাক পেয়েছেন।

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টুয়েন্টি স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স কেরি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, বেন ম্যাকডারমট, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মার্কাস স্টইনিস ও অ্যাডাম জাম্পা।

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ার্নারলিড স্পোর্টসস্কোয়াড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাজ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

পরবর্তী

সুইস ব্যাংকের ১৮ হাজার একাউন্টের তথ্য ফাঁস

পরবর্তী
Credit Suisse ব্যাংকের লোগো ও সেবা সম্পর্কিত চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

সুইস ব্যাংকের ১৮ হাজার একাউন্টের তথ্য ফাঁস

চ্যানেল আই প্রতিনিধিকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে সম্মাননা পেলেন চ্যানেল আই জেদ্দা প্রতিনিধি

সর্বশেষ

সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ, ট্রাম্পকে আল-শারার ধন্যবাদ

আগস্ট ২৫, ২০২৬

বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

আগস্ট ২৫, ২০২৬

‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন’— ইনফান্তিনোর প্রতি সাবেকদের ক্ষোভের আগুন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ (সংগৃহীত)।

নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT