চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান সফরে পূর্ণ-শক্তির দল পাঠাচ্ছে অজিরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫২ পূর্বাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল জিতের উল্লাসে মাঠে আনন্দ উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান সফরের দিন ক্ষণ চূড়ান্ত হলেও অস্ট্রেলিয়ার দল ঘোষণার আগ পর্যন্ত উৎকণ্ঠা ছিলই। সফরে পূর্ণ শক্তির দল পাঠাবে না অজিরা এরকম খবর ছিল। সবাইকে অবাক করে দিয়ে দীর্ঘ ২৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তান সফরের জন্য প্যাট কামিন্সকে অধিনায়ক করে ৩ টেস্টের জন্য ১৮ সদস্যের পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে অজিরা।

জাস্টিন ল্যাঙ্গার পদত্যাগ করায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড দলের দায়িত্ব নেবেন। দলে নতুন মুখ মিচেল সোয়াপসন ও জস ইঙ্গলিস। সিরিজে ফিরছেন নাথান লায়নও। ক্রিকেটীয় ব্যস্ততায় পাকিস্তান সফরে ঝাই রিচার্ডসনকে রাখা হয়নি।

রিজার্ভ উইকেটরক্ষক হিসেবে দলে রাখা হয়েছে জশ ইঙ্গলিসকে ও দলের স্পিনে ভারসাম্য আনতে তৃতীয় স্পিনার হিসেবে রাখা হয়েছে সোয়াপসনকে। এর আগে বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টিতে সোয়াপসনের অভিষেক হয়।

অধিনায়ক প্যাট কামিন্সের নেতৃত্বে পাকিস্তানি ব্যাটারদের গতিতে পরাস্ত করতে মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড, হ্যাজেলউড ও মাইকেল নেসারকে রাখা হয়েছে।

১৯৯৮ সালের পর প্রথম বারের মতো পাকিস্তান সফর করবে অজিরা। ফলে অজি প্রধান নির্বাচক জর্জ বেইলি বিশ্বাস করেন তাদের দল যথেষ্ট শক্তিশালী।

‘এটি আমাদের জন্য ঐতিহাসিক সফর। উপমহাদেশে সফর করার অভিজ্ঞতা আমাদের ছেলেদের রয়েছে। যারা সাম্প্রতিক সময়ে উপমহাদেশে ভ্রমণ করেছে তাদেরকেই সফরে রাখা হয়েছে। আশা করি ছেলেরা অ্যাশেজ সিরিজের দুর্দান্ত ফর্ম পাকিস্তানে ক্যারি করবে।’

বেইলি উপমহাদেশ ভ্রমণের কথা বললেও মার্কাস হ্যারিস, ক্যামেরন গ্রিনের কখনোয় এশিয়ার মাটিতে খেলা হয়নি। তবে মার্নাস লাবুশেন ও ট্র্যাভিস হেড সবশের্ষ ২০১৮ সালে আরব আমিরাতের মাটিতে টেস্ট ম্যাচ খেলেছিলেন।

সফরে তিনটি টেস্ট ম্যাচ রয়েছে অজিদের। আগমী ৪ থেকে ২৫ মার্চ অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

অস্ট্রেলিয়া টেস্ট দলঃ প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, মাইকেল নেসার, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, ডেভিড ওয়ার্নার।

ট্যাগ: অস্ট্রেলিয়াকামিন্সপাকিস্তানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউক্রেন ইস্যুতে রুশ গ্যাস পাইপলাইন বন্ধে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

পরবর্তী

চুয়াডাঙ্গায় আলমসাধু-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

পরবর্তী
চুয়াডাঙ্গায় আলমসাধু-মোটরসাইকেল সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গায় আলমসাধু-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ সহোদরদের জন্য শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ৪ সহোদর নিহত

সর্বশেষ

বাংলাদেশের বেসরকারি সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান, ছবি: সংগৃহীত।

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রুনা খান

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আগস্ট ৩১, ২০২৬

নেপালের বন্যা: যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন প্রধান শিক্ষক

আগস্ট ৩১, ২০২৬

প্লাস্টিক দিয়েই প্লাস্টিক ধ্বংসের প্রযুক্তি, ‘দ্য আর্থ প্রাইজ’ পেলেন আয়ারল্যান্ডের আয়রা

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT