চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান যাওয়ার খবরেই অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্ত?

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৪:৩৪ পূর্বাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০১৫
স্পোর্টস
A A

শুক্রবার ঈদের দিন হলেও ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পশু কোরবানি দেন শনিবার। তাই গুলশানে নিজের বাসায় ঈদের ছুটির আয়েশেই ছিলেন কিশোরগঞ্জের এই এমপি।

কিন্তু সন্ধ্যার আগে আগে সবকিছু এলোমেলো করে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়ার বাংলাদেশে না আসার খবরে। সন্ধ্যার পর গণমাধ্যমের ভিড় লেগে গেলো গুশলানের আইভী টাওয়ারে।

নাজমুল হাসান তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে কথা বলা শুরুই করলেন বিস্ময় নিয়ে। শুরুতেই বললেন ‘আমি তো কিছুই বুঝলাম না। ‘সিকিউরিটি কনসার্ন’ দেখিয়ে কেউ আমাদের সঙ্গে খেলতে আসবে না এটা আমি মানতে পারছি না।’

‘পরিস্থিতি যখন আসলেই অস্বাভাবিক ছিলো তখনো ভারত, শ্রীলংকা, পাকিস্তান এমনকি সাউথ আফ্রিকার মতো দলও এসে সিরিজ খেলে গেছে। আর এখন চূড়ান্ত স্বাভাবিক পরিস্থিতিকে ‘ঝুঁকি’ বলছে তারা। এটা খুবই দুঃখজনক।’

তবে কি অন্য কেউ কলকাঠি নাড়ছে? এমন প্রশ্নের উত্তরে বোর্ড প্রেসিডেন্ট না সূচক মাথা নাড়েন।

তিনি মনে করেন ভারত, শ্রীলংকা, পাকিস্তান এমনকি অস্ট্রেলিয়া বোর্ডের সঙ্গেও তার ব্যক্তিগত সম্পর্ক খুবই উষ্ণ। তাই বিপদে ফেলতে সিএ এমন সিদ্ধান্তে যেতে পারে না বলেই মনে করেন বোর্ড প্রেসিডেন্ট।

Reneta

তাহলে আর কি কারণ থাকতে পারে? এমন প্রশ্ন এড়িয়ে গিয়ে ব্রিফিং শেষ করেন পাপন।

বলেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আগে কথা বলে মুখ খুলবেন তিনি। কিন্তু বোর্ড সভাপতি কিছু না বললেও ক্রিকেট বিশ্বে গুঞ্জন উঠে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাকিস্তান সিরিজ নিশ্চিত হওয়ার পর পরই অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্তের পেছনে কাজ করেছে আরও দুটি বোর্ড। তারা হলো ভারত এবং শ্রীলংকা।

মূলত তাদের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সম্পর্ক ভালো নেই। ভারতকে বয়কট করার হুমকি দিয়ে রেখেছে পাকিস্তান। শুক্রবার এই খবর প্রকাশের পর বিরক্তি দেখিয়েছে বিসিসিআইও। আর সব সময়ের মতো ভারতের সঙ্গে লংকান বাের্ডের সম্পর্ক মধুর।

সুতরাং সব মিলিয়ে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সিরিজ বাতিল হওয়ার ষড়যন্ত্রে ভারত-শ্রীলংকার হাত রয়েছে এমন আশংকা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিরিয়ায় প্রথমবারের মতো হামলা চালালো ফ্রান্স

পরবর্তী

সাব্বির শতকে বাংলাদেশের সংগ্রহ ২২৮

পরবর্তী

সাব্বির শতকে বাংলাদেশের সংগ্রহ ২২৮

উন্নয়নশীলদের উন্নয়নে চীনের ২শ’ কোটি ডলার

সর্বশেষ

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জুলাই ১৯, ২০২৬

স্পেন বনাম আর্জেন্টিনা: ফাইনালের আগে পরিসংখ্যান কী বলে?

জুলাই ১৯, ২০২৬

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
ছবি: কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ (সংগৃহীত)।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT