চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান বিশ্বের ‘সবচেয়ে বিপজ্জনক দেশ’: জেমস ম্যাটিস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
জেমস ম্যাটিস-পাকিস্তান-সবচেয়ে বিপজ্জনক দেশ

পাকিস্তানকে বিশ্বের ‘সবচেয়ে বিপজ্জনক দেশ’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস।

মঙ্গলবার প্রকাশিত আত্মজীবনী কল সাইন কেঅস: লার্নিং টু লিড বইয়ে এ কথা বলেছেন তিনি।

বইয়ে ম্যাটিস বলেন, সামরিক বাহিনীতে কয়েক দশক এবং তারপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটের সদস্য হিসেবে পুরো পেশাগত জীবনে যতগুলো রাষ্ট্রকে তিনি মোকাবেলা করেছেন সেগুলোর মধ্যে পাকিস্তানই ‘সবচেয়ে বিপজ্জনক’।

Banglabid

কারণ হিসেবে তিনি জানান, দেশটির সমাজে মৌলবাদের মাত্রা এবং সরকারের কাছে থাকা পারমাণবিক অস্ত্রের কারণে পাকিস্তানকে নিয়ে এমনটি বলেছেন।

‘আমরা তো বিশ্বে সবচেয়ে দ্রুত বর্ধনশীল পারমাণবিক অস্ত্রাগার জঙ্গি-সন্ত্রাসীদের হাতে পড়তে দিতে পারি না, তাও আবার যে সন্ত্রাসীরা তাদের মাঝেই তৈরি হচ্ছে। এর ফল হবে ধ্বংসাত্মক।’

সাবেক এই মন্ত্রী লিখেছেন, পাকিস্তানে এমন নেতার অভাব রয়েছে যারা নিজ দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন। উদাহরণ হিসেবে পাক-মার্কিন সম্পর্কের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমরা কিন্তু চাইলে পাকিস্তানের সঙ্গে আমাদের সমস্যাগুলোর একটা ব্যবস্থা করতে পারি। কিন্তু আমাদের মধ্যে বিভক্তি খুব বেশি গভীর, আর বিশ্বাস খুবই কম, তাই সমাধান আর হচ্ছে না।’

Reneta

এই বিশ্বাসের অভাবের কারণেই ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন নেভি সিল পাঠিয়ে ওসামা বিন লাদেনকে ধরার অভিযান চালানোর আগে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা পাকিস্তান সরকারকে জানাননি।

এছাড়াও বইয়ে ভারতকে নিয়ে পাকিস্তানের ‘আসক্তি’ নিয়ে সমালোচনা করেছেন ম্যাটিস। তিনি বলেন, দেশটি সব ধরনের ভূ-রাজনীতিকেই ভারতের সঙ্গে তার শত্রুতার নিরীখে বিচার করে।

‘একই দৃষ্টিভঙ্গি থেকে পাকিস্তানের আফগানিস্তান বিষয়ক নীতিমালা সাজানো হয়েছে। কেননা পাকিস্তান কাবুলে এমন একটি বন্ধুভাবাপন্ন সরকার চেয়েছে যাকে ভারত প্রভাবিত করতে পারবে না,’ বলেন তিনি।

জেমস ম্যাটিস একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। ডোনাল্ড ট্রাম্পের সরকারের অধীনে ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেমস ম্যাটিসপাকিস্তানযুক্তরাষ্ট্র-পাকিস্তান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিউইয়র্কে গাড়ি চাপায় প্রাণ হারালেন এক বাংলাদেশি

পরবর্তী

জাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে প্রশাসনিক ভবন অবরোধ

পরবর্তী

জাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে প্রশাসনিক ভবন অবরোধ

এবারের জন্মদিনটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে: সাবিনা ইয়াসমিন

সর্বশেষ

ছবি: স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান (সংগৃহীত)।

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার: বিভাগীয় বাছাই শুরু ৩১ আগস্ট

আগস্ট ২৩, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনী ও বিমানবাহিনী ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌ ও বিমান বাহিনীতে সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ এবার ওটিটিতে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বন্দরে বেড়েছে রাজস্ব, আরও যেসব অগ্রগতি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT