স্পোর্টস

পাকিস্তান পৌঁছেছে জিম্বাবুয়ে

পাকিস্তান পৌঁছেছে জিম্বাবুয়ে

অনেক জল ঘোলার পর অবশেষে পাকিস্তান পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সোমবার রাতে লাহোরে আল্লামা ইকবাল বিমানবন্দরে পৌঁছায় জিম্বাবুয়ের ক্রিকেটাররা।

২০০৯ এ শ্রীলংকা ক্রিকেট দলের ওপর জঙ্গি হামলার ৬ বছর পর এই প্রথম কোনো টেস্ট খেলুড়ে দেশ পাকিস্তান সফরে এলো। সফরে তিনটি একদিনের ও দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে এল্টন চিগুম্বুরার দল।

এ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে সিরিজে কোনো আম্পায়ার ও ম্যাচ রেফারি পাঠাতে অস্বীকৃতি জানালেও একে আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি দিবে আইসিসি।

বিষয়:জিম্বাবুয়েপাকিস্তান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…