চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে গোলাগুলিতে ৩ নারী নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পাকিস্তান-আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর গোলাগুলির ঘটনায় ৩ জন আফগান বেসামরিক নারী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত ৪ জন বেসামরিক লোক।

আফগান প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আব্দুল গণি মুসামেম জানান, রোববার পূর্ব সীমান্তের কুনার প্রদেশের নরিয়া জেলার সীমান্তে গোলাগুলির ঘটনায় ৩ নারী নিহত হন। এই ঘটনার রেশ ধরে সোমবার সকালেও উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে আরও ৪ জন বেসামরিক লোক আহত হন।

আবদুল গনি মুসামেম আরও জানান, সীমান্তবর্তী জেলা নরিয়ায় বিতর্কিত সীমানা বরাবর পাকিস্তান বাহিনী সামরিক স্থাপনা তৈরির চেষ্টা করলে রোববার উভয় পক্ষে দফায় দফায় সংঘর্ষ হয়। আফগান বাহিনী এবং স্থানীয় মিলিশিয়ারা পাকিসেনাদের এই প্রচেষ্টা থামানোর চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয় এবং দুঘণ্টা ব্যাপী গুলিবর্ষণ হয়।

Banglabid

তিনি বলেন, সোমবার সকালে এই উভয় পক্ষের সংঘর্ষ পুনরায় শুরু হয়। তবে শেষ পর্যন্ত কী ঘটেছে সে সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম এবং যোগাযোগ ব্যবস্থা দুর্বল।

এই বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য হুমকিতে প্রজনন

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

আগস্ট ১১, ২০২৬
ঐতিহ্যের ঢাকা: প্রাচীন বাংলার খাদ্য-স্বাস্থ্য ও প্রাণবন্ত জীবনধারা

ঐতিহ্যের ঢাকা: প্রাচীন বাংলার খাদ্য-স্বাস্থ্য ও প্রাণবন্ত জীবনধারা

আগস্ট ১১, ২০২৬

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

আগস্ট ১১, ২০২৬

ভিএআর প্রযুক্তি নিয়ে যে বড় পদক্ষেপ নিল উয়েফা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন নিয়ম, আবেদন ১৭ আগস্ট পর্যন্ত

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT