চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে হবে পিএসএলের পুরো আসর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩০ অপরাহ্ন ০৬, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তান ক্রিকেটের জন্য তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত। ২০২০ আসরের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পুরোটাই হবে দেশটির মাটিতে। ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকরা দেশের মাটিতে টুর্নামেন্টের পঞ্চম সংস্করণ খেলার প্রতিশ্রুতি পুনর্বিবেচনা করেছেন।

লাহোর, করাচি, মুলতান ও রাওয়ালপিন্ডির চার ভেন্যুতে হবে পিএসএলের ৩৪টি ম্যাচ। একইসঙ্গে এতদিন যে সংযুক্ত আরব আমিরাতে পিএসএল হয়েছে, সেটাকে বিকল্প ভেন্যু রাখা হয়েছে।

আগামী বছরের ২০ ফেব্রুয়ারি করাচিতে শুরু হতে যাওয়া আসর নিয়ে সোমবার ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বিশেষ বৈঠকে বসেছিলেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি। বৈঠকে সিদ্ধান্ত হয়, সবচেয়ে বেশি ম্যাচ পাবে লাহোর (১৩টি)।

ইনজামাম-উল হকের হোম ভেন্যু মুলতানে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট হয়েছে সেই ২০০৮ সালে। তারা এখন টুর্নামেন্ট আয়োজনে প্রস্তুত। পিএসএলের মধ্যদিয়ে চেহারা পাল্টানোর অপেক্ষায় আছে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামও।

দেশের মাটিতে পিএসএল আয়োজনের জন্য গত একবছর ধরেই আলোচনা করছিল পিসিবি। যার অংশ হিসেবে ২০১৭ সালের ফাইনাল আয়োজন করেছিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। পরের মৌসুমে করাচি ও লাহোরে চারটি ম্যাচের আয়োজন করে পিসিবি।

২০১৯ আসরে আরও বেশি ম্যাচ দেশের মাটিতে আয়োজন করে পিসিবি। লাহোর ও করাচিতে এই সময়ে আটটি ম্যাচ করার সিদ্ধান্ত নেয়। যদিও ভারতের সঙ্গে রাজনৈতিক উত্তাপের ফলে সীমান্ত শহর পাঞ্জাবের মাঠ লাহোর থেকে পরে সব ম্যাচ করাচিতে সরিয়ে নেয়া হয়।

Reneta

এই ঘোষণা আসার দুদিন আগে খবর বের হয়, পিসিবির এই উদ্যোগে বাধ সেধেছেন বিদেশি ক্রিকেটাররা। পিএসএলের সব ম্যাচ পাকিস্তানে খেলবে না তারা। মূলত লম্বা সময় পাকিস্তানে অবস্থান করতে চান না বিদেশি খেলোয়াড়রা।

পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর বরাত দিয়ে তখন পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, পিএসএলের পঞ্চম আসরের অর্ধেকটা সংযুক্ত আরব আমিরাতেই চায় ফ্র্যাঞ্চাইজিগুলো। তারা যেহেতু মনে করে যে, বর্তমানে পাকিস্তানে পুরো সংস্করণটি রাখা সম্ভব নয়, তাই অর্ধেকটা পাকিস্তানে করতে বলছে।

পিসিবি চেয়ারম্যান এহসান মানি অবশ্য জোর দিয়ে বলেছেন, পাকিস্তানে পুরো পিএসএল আয়োজনে কোনো উদ্বেগ নেই।

২০০৯ সালে শ্রীলঙ্কা টিম বাসে সন্ত্রসী হামলার পর দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট হয়নি পাকিস্তানের মাটিতে। লম্বা বিরতির পর পিএসলে তৃতীয় ও চতুর্থ আসরের কয়েকটি ম্যাচ দিয়ে বিদেশি ক্রিকেটাররা সেদেশের মাটিতে খেলে যান। চতুর্থ আসরের দুই সেমিফাইনালসহ চারটি পিএসএল ম্যাচ হয় লাহোরে।

পিএসএল ম্যাচ ছাড়াও শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সীমিত ওভারের সিরিজ খেলেছে পাকিস্তানের মাটিতে।

২০১৭ পিএসএল ফাইনাল হওয়ার পর আইসিসি অনুমোদিত বিশ্ব একাদশ পাকিস্তান সফর করে। তখন তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলে তারা। বিশ্ব একাদশের হয়ে সাউথ আফ্রিকা ফ্যাফ ডু প্লেসিস, হাশিম আমলা, বাংলাদেশের তামিম ইকবাল, শ্রীলঙ্কার থিসারা পেরেরা ও অস্ট্রেলিয়ান বর্তমান টেস্ট অধিনায়ক টিম পেইন পাকিস্তান সফর করেন।

তখন অন্য বড় বিদেশি খেলোয়াড়দেরও পাকিস্তানের নেয়ার চেষ্টা করে পাকিস্তান। কিন্তু শেষ ওয়াটসনের মতো ক্রিকেটার তখন যেতে রাজি হননি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পাকিস্তান ক্রিকেটপিএসএলপিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রীর দেখা হলিউড ছবিটিতে কী আছে?

এপ্রিল ৪, ২০২৬

ভারতে নিহত বাংলাদেশি কৃষকের মরদেহ ১১ মাস পর ফেরত

এপ্রিল ৩, ২০২৬

পাবনায় ৮ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

এপ্রিল ৩, ২০২৬

কিশোর বয়স রিকশাচালকের মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

চোরকে গণপিটুনি নয়, এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করিয়ে ‘মানবিক’ শাস্তি!

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT