পাকিস্তানে ১৫ বছর আগে খ্রিস্টান ধর্মযাজককে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া মানসিক রোগীর দণ্ড কার্যকর দু’সপ্তাহের জন্য স্থগিত করেছেন দেশটির সুপ্রিম কোর্ট।
২০০২ সালে এক যাজককে হত্যা করে পাকিস্তানের ইমদাদ আলী। খুন করার পর তাকে ক্লিনিক্যালি উন্মাদ হিসেবে ঘোষণা করা হয়। সেই দাবির ভিত্তিতেই আলির স্ত্রী সাফিয়া বানো তার স্বামীর সাজার বিরুদ্ধে আপিল করেন।
৫০ বছর বয়সী ইমদাদ আলী সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। গত ১৪ বছর ধরে সে মৃত্যুদণ্ডের অপেক্ষায় আছে। আপিল চলায় এতদিন তার মৃত্যুদণ্ড কার্যকর হয়নি।
কিন্তু সিজোফ্রেনিয়া কোনো মানসিক রোগ নয় জানিয়ে সম্প্রতি রায় দেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। আদালতের পক্ষ থেকে সেই রায়ে বলা হয়, প্যারানয়েড সিজোফ্রেনিয়ার কারণ দেখিয়ে কোনো অপরাধী পার পেতে পারবে না। অর্থাৎ ইমদাদ আলীর মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে।
আদালত এবার একটি সিভিল সোসাইটি গ্রুপ এবং পাঞ্জাব প্রদেশ পুলিশের করা রিপ্রিভ পিটিশন বিবেচনা করে সেই প্রেক্ষিতে কার্যাদি জন্য মৃত্যুদণ্ড দু’সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ইমদাদ আলীর আইনজীবী ইকবাল গালানি।








