চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে রণবীরের বাজিমাৎ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ২৫, জুলাই ২০১৮
বিনোদন
A A

‘সঞ্জয় লীলা’ বানসালি পরিচালিত ‘পদ্মাবত’ ছবির দারুণ সাফল্যের পরে বলিউড অভিনেতা রণবীর সিং এখন জনপ্রিয়তার শীর্ষে। বর্তমানে বলিউডের সেরা ১০ অভিনেতাদের মধ্যে রণবীর সিং একজন। যিনি শুধুমাত্র তার অভিনয় দিয়ে নয়, জনপ্রিয়তা পেয়েছেন তার স্টাইল, পার্সোনালিটি, অ্যাটিটিউড, এনার্জি সবকিছু মিলিয়ে। আর এবার এই সুপারস্টার তার কেরামতি দেখালেন পাকিস্তানেও।

সম্প্রতি ইন্ডিয়ার একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে, পাকিস্তানি সিনেমায় দেখা যাবে রণবীরকে।

জানা গেছে, পাকিস্তানে এহসান রহিম পরিচালিত ‘তিফা ইন ট্রাবল’ সিনেমাতে অভিনয় করেছেন রণবীর সিং। অবশ্য পুরো সিনেমাতে নায়ক হিসেবে তাকে দেখা যাবে না। অতিথি চরিত্রে অভিনয় করেই বাজিমাত করছেন রণবীর। আর এই সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করেছেন রণবীরের ‘কিল দিল’ সিনেমার সহ-অভিনেতা আলি জাফর ।

সিনেমায় আলি জাফরের সঙ্গে একটি বিশেষ দৃশ্যে অভিনয় করেছেন রণবীর। এতে দেখা যাবে, আলি টিক্কার দোকান খুলেছেন এবং রণবীর সিং ওই দোকানে টিক্কা খেতে ব্যস্ত। আর এই দৃশ্যটিই নাকি এক কথায় সুপারহিট হয়ে গেছে পাকিস্তানে।

এর আগে ‘কিল দিল’ সিনেমায় অভিনয় করতে গিয়ে পরিচয় রণবীর এবং আলি জাফরের। পরিচয় ও বন্ধুত্ব থেকেই রণবীরকে এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন আলি। রণবীরও এই সুযোগ ছাড়েননি। এমন প্রস্তাবে রাজি হয়ে গেলেন তিনি। কারণ ভারতের পাশাপাশি পাকিস্তানেও দারুণ জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। রণবীর ও আলি জাফর অভিনীত সিনেমাটি এখন পাকিস্তানের বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করছে।

গত ২০ জুলাই মুক্তি পায় পাকিস্তানি এই ছবি ‘তিফা ইন ট্রাবল’। আলি জাফরের বিপরীতে অভিনয় করেছেন মায়া আলি। ছবিটির প্রযোজনার পাশাপাশি অভিনয়সহ সব দায়িত্বই ছিল আলি জাফারের উপর। আর এই ছবিই এখন রয়েছে পাকিস্তানি হিট লিস্টে।

ট্যাগ: পাকিস্তানরণবীর সিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গোসল করতে নেমে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

পরবর্তী

নারায়ণগঞ্জে ‘কৈশোর তারুণ্যে বই’ এর বইমেলা

পরবর্তী
বইমেলা

নারায়ণগঞ্জে ‘কৈশোর তারুণ্যে বই’ এর বইমেলা

চীনেও যাচ্ছে ফেসবুক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT