ডিসেম্বরের শেষ নাগাদ পাকিস্তানে বড় ধরনের হামলা হতে পারে বলে পাকিস্তানকে সচেতন করলো পাকিস্তানে অবস্থানরত মার্কিন দূতাবাস।
মার্কিন গোয়েন্দাদের দাবি ডিসেম্বরের শেষ নাগাদ ভয়াবহ কোনো হামলার শিকার হবে পাকিস্তান। তাই যেসব মার্কিন নাগরিক পাকিস্তানে অবস্থান করছেন তাদের বড়দিন এবং নতুন বছরের ছুটিতে তেমন একটা জনবহুল এলাকায় না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
দূতাবাসের পাঠানো এক বিবৃতিতে গোয়েন্দাদের দাবি ‘প্রার্থনাকেন্দ্র এবং শপিং সেন্টারে এই হামলা হতে পারে।’ পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তা অবশ্য একে ‘সাধারণ হুমকি’ হিসেবেই অভিহিত করেছেন।
তারপরও আগামীতে জনবহুল কোনো প্রার্থনা কেন্দ্র, শপিংমল, হোটেল বা রেস্টুরেন্টে বেশিক্ষণ সময় না কাটানোর কথা বলা হয়েছে পাকিস্তানে অবস্থানরত মার্কিন নাগরিকদের। মার্কিন কর্মকর্তাদেরও চলাফেরা আগামী কয়েকদিন সীমাবদ্ধ করা হবে।







