এবার পাকিস্তানে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) দেশব্যাপী বিক্ষোভে নেতৃত্বে দিতে যাচ্ছেন ইমরান খানের দুই ছেলে সুলাইমান এবং কাসিম। এর মাধ্যমে পাকিস্তানের উত্তপ্ত রাজনীতিতে পদার্পন করতে যাচ্ছেন, ইমরান খানের দুই পুত্র। এ উদ্যেশ্যে যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানে আসার পরিকল্পনা করছেন এই দুই ভাই। ইমরান খানকে অনৈতিকভাবে গ্রেফতার ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ও দিনটিকে স্মরণ করতে ৫ আগস্ট পাকিস্তানে বিক্ষোভের ডাক দেয়া হয়েছে। আর সেই বিক্ষোভেই নেতৃত্ব দেবার পথে ইমরানের দুই পুত্র।






