পাকিস্তানের কোয়েটায় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল সিটি বাসে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জনেরও বেশি।
এখন পর্যন্ত এই বোমা হামলার দায় কেউ স্বীকার করেনি।
হামলায় আহতদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। বিস্ফোরণের সময় বাসটির ভেতরে প্রায় ৪০ জন যাত্রী ছিল।
আহতদের কোয়েটার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।







