চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে পৌঁছেই এয়ারপোর্টে গ্রেপ্তার নওয়াজ শরীফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৪ অপরাহ্ণ ১৩, জুলাই ২০১৮
আন্তর্জাতিক
A A

দেশে ফেরার সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লীগ নেতা নওয়াজ শরীফ ও তার মেয়ে মরিয়ম শরীফ। শুক্রবার স্থানীয় সময় রাত ৯টার দিকে লাহোর এয়ারপোর্ট থেকে তাদের গেপ্তার করা হয়।

ডন জানিয়েছে, তাদের বহনকারী বিমান লাহোরের আল্লামা ইকবাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছালে দেশটির ন্যাশনাল একাউন্টাবিলিটি ব্যুরো(এনএবি) নওয়াজ শরীফ ও মরিয়মকে তাদের হেফাজতে নেয়।

এনএবির বেশকিছু সদস্য বিমানের ভেতর প্রবেশ করে অন্য যাত্রীদের বের হয়ে যেতে বলেন। এসময় তারা নওয়াজ ও মরিয়মের পাসপোর্ট জব্দ করেন।

Banglabid

এর আগে রাত পৌনে ৯টায় তাদের বহনকারী বিমান লাহোরের আল্লামা ইকবাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছায়।

দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। লন্ডনে চারটি বিলাসবহুল ফ্ল্যাট সম্পর্কিত দুর্নীতি মামলায় পাকিস্তানের একটি আদালত এই দণ্ডাদেশ দেন।

এছাড়াও তার মেয়ে মরিয়ম শরীফকে সাত বছর ও তার স্বামী ক্যাপ্টেন সাফদারকে এক বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত।

Reneta

আদালতের রায়ের সময় লন্ডন ছিলেন বাবা-মেয়ে। দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন তারা। জানান, তারা দেশে ফিরবেন এবং এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। অপেক্ষা ছিল কবে দেশে ফেরেন তারা। অবশেষে শুক্রবার দেশে ফেরার সিদ্ধান্ত নেন তারা।

শুক্রবার ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইট ইওয়াই২৪৩ তে করে আবুধাবি হয়ে লাহোরের পথে যাত্রা করেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নওয়াজ শরীফ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT