চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে দুই ‘সৌর শিশু’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ণ ০৬, মে ২০১৬
আন্তর্জাতিক
A A

দিনের বেলা কর্মঠ, উচ্ছ্বল দুই কিশোর সূর্য অস্ত গেলেই হয়ে পড়ে চলৎশক্তিহীন। এমনকি কথা বলার শক্তিটুকুও থাকে না তাদের। ‘সৌর শিশু’ বলে পরিচিতি পাওয়া ৯ ও ১৩ বছর বয়সী এই দুই ভাইয়ের বাবার অভিমত, “আমার মনে হয় আমার ছেলেরা সূর্য থেকে শক্তি পায়”। তবে এই কথাকে সম্পূর্ণ উড়িয়ে দিলেও অদ্ভুত এই রোগ এখনও রহস্য দেশটির ডাক্তারদের কাছে।

পাকিস্তান ইন্সটিটিউট অব মেডিকেল সাইন্সেস’এর মেডিসিন বিভাগের অধ্যাপক জাভেদ আকরাম বৃহস্পতিবার মার্কিন সংবাদ সংস্থা এপি’কে বলেন, এই ধরণের লক্ষণের কারণ কি?, সে সম্পর্কে তার কোন ধারণাই নেই। হাসপাতালে শোয়েব আহমেদ (১৩) ও আব্দুল রশীদকে (৯) দেখে জাভেদ বলেন, আমরা একে একটি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। এই শিশুরা দিনের বেলা কর্মঠ থাকলেও সূর্য অস্ত গেলেই কেনো চোখ খুলতে পারে না, কথা বলতে পারে না বা খেতে পারে না, তা নিয়ে আমাদের ডাক্তাররা মেডিকেল পরীক্ষা করছে।

দিনের বেলা অন্ধকার কক্ষ বা প্রবল ঝড়বৃষ্টির মধ্যেও এই শিশুরা স্বাভাবিকভাবে চলতে পারে। তাই সূর্যালোক তাদের উপর কোন প্রভাব ফেলে এমন ধারণা সম্পূর্ণ অস্বীকার করেন চিকিৎসকেরা।

Banglabid

রাজধানী ইসলামাবাদে এ দুই ভাইয়ের ব্যাপক মেডিকেল পরীক্ষা করা হচ্ছে। তাদের রক্তের নমুনা পুনঃপরীক্ষার জন্য বিদেশী বিশেষজ্ঞদের কাছে পাঠানো হচ্ছে বলেও জানান জাভেদ আকরাম। গবেষকরা পরিবারটির আবাস গ্রামের মাটি ও বায়ুর নমুনা সংগ্রহ করছে। সরকারের পক্ষ থেকে হতদরিদ্র পরিবার থেকে আসা এই দুই ভাইকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেয়া হচ্ছে বলেও জানান আকরাম।

রহস্য রোগে আক্রান্ত দুই ভাইয়ের পিতা বেলুচিস্তান প্রদেশের রাজধানী কুয়েটার নিকটবর্তী একটি গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাশিম। হাশিমের স্ত্রী তার কাজিন। এই দম্পত্তির ছয় সন্তানের মধ্যে দুজনই খুব ছোট বয়সে মারা যায়। অপর দুই সন্তানের মধ্যে কোন অস্বাভাবিকত্ব নেই।

Reneta

শুক্রবারে দিনের বেলা এই দুই ভাই যখন হাসপাতালের কাছের একটি ক্যান্টিনে চা খেতে আসেন, তখন তাদের বয়সী অন্যান্য শিশুদের মতো তাদেরও প্রফুল্ল, উদ্যমী মনে হচ্ছিলো বলে জানায় ভারতীয় সংবাদ সংস্থা এনডিটিবি। বড় ভাই শোয়েব শিক্ষক হতে চাওয়ার ইচ্ছার কথা জানা এপি’কে। ছোট ভাইয়ের ইচ্ছা ইসলামিক চিন্তাবিদ হওয়ার।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৯

পরবর্তী

অবশেষে জয়ের আনন্দে মাশরাফির কলাবাগান

পরবর্তী

অবশেষে জয়ের আনন্দে মাশরাফির কলাবাগান

জাবিতে শেষ হলো পাট-পোশাক প্রদর্শনী

সর্বশেষ

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT