চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাকিস্তানে চলে যাও’ বলা পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রীর নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতে কয়েকজন মুসলিম আন্দোলনকারীকে লক্ষ্য করে ‘পাকিস্তানে চলে যাও’ বলে যে পুলিশ কর্মকর্তা সাম্প্রদায়িক মন্তব্য করেছিলেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রী।

কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নাখভি জানিয়েছেন, মিরাটের ঘটনার ভিডিওতে উত্তর প্রদেশের যে পুলিশ কর্মকর্তাকে সাম্প্রদায়িক মন্তব্য করতে দেখা গেছে, তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার উত্তর প্রদেশের মিরাটে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে হওয়া সহিংস বিক্ষোভ মোকাবিলা করতে গিয়ে এমন মন্তব্য করেন ওই পুলিশ কর্মকর্তা।

Banglabid

এনডিটিভির পাওয়া মোবাইল ফোন ভিডিওতে মিরাটের পুলিশ কর্মকর্তা অখিলেশ নারায়ণ সিংহকে বলতে শোনা যায়, ‘পাকিস্তানে চলে যাও’।

সংবাদ সংস্থা এএনআইকে এই বিষয়ে মুখতার আব্বাস নাখভি বলেন, ভিডিওতে যা শোনা গেছে, তা যদি সত্যি হয়, তবে নিন্দনীয়। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, পুলিশ বা জনতা; হিংসা যেই ছড়াক সেটা মেনে নেওয়া যায় না। কোনো গণতান্ত্রিক দেশে এটা হতে পারে না। পুলিশের দেখা উচিত, যারা নিরপরাধ তাদের যেন কোনোভাবে ভুগতে না হয়।

Reneta

সেদিনের ভিডিওতে দেখা যায়, মিরাটের পুলিশ সুপার অখিলেশ নারায়ণ সিং একটি সরু গলিতে হাঁটছেন। এসময় তিনি দাঙ্গা পুলিশের পোশাক পরিহিত ছিলেন। তার সঙ্গে আরও কয়েকজন পুলিশ সদস্যকে হাঁটতে দেখা গেছে।

অখিলেশ নারায়ণ সিং হাঁটতে হাঁটতে কয়েকজন মুসলিম তরুণের সামনে গিয়ে থামেন। এসময় তাকে বলতে শোনা যায়: ‘কোথায় যাবে? এই গলি আমি ঠিক করবো।’’

এসময় তাদের মধ্য থেকে একজন জবাব দেন: ‘আমরা কেবল আমাদের নামাজ পড়ছিলাম’।

তখন পুলিশ সুপার বলেন: ‘সে ঠিক আছে। তবে তোমাদের যারা কালো আর নীল ব্যাজ পরে আছে, তাদেরকে পাকিস্তানে চলে যেতে বলো।

পুলিশ কর্মকর্তা ক্ষুব্ধ দৃষ্টিতে কমপক্ষে তিনবার মুসলিমদের কাছে ফিরে এসে বলেন: এক এক করে আমি সবাইকে জেলে পুরে দেব।

একেবারে শেষে তাকে বলতে শোনা যায়: ‘আমি সবাইকে শেষ করে দেব’।

এই বিষয়ে পুলিশ কর্মকর্তা অখিলেশ বলেন: অসামাজিক কিছু লোক পাকিস্তানপন্থী বক্তব্য দিচ্ছিলেন। আমরা সবাই ওখানে দেখতে এসেছিলাম যে কারা পাকিস্তানপন্থী বক্তব্য রাখছেন।

অখিলেশের শব্দচয়ন আরও ভালো হতে পারতো  বলে মন্তব্য করেছেন তার সিনিয়র পুলিশ কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উত্তর প্রদেশপুলিশভারতমিরাট
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতে তাদের ২ বছরের পলাতক জীবন

আগস্ট ৮, ২০২৬

অস্ট্রেলিয়ার বিরল খনিতে ৪০ কোটি ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র

আগস্ট ৮, ২০২৬

জুলাই যোদ্ধাদের সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

চাইলেই কি ফিরতে পারবেন শেখ হাসিনা?

আগস্ট ৮, ২০২৬

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর আবার গ্রেপ্তার

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT