চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাকিস্তানে খেলতে এসো, দেদার অর্থ কামাও’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৮ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় মাঠে দৌড়াচ্ছে, বাংলাদেশ ক্রিকেট দল. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পাকিস্তানে খেলতে এসো, দেদার অর্থ কামিয়ে নিয়ে যাও’ -বিদেশি খেলোয়াড়দের নাকের সামনে এমন প্রস্তাবের লোভনীয় মুলো ঝুলিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যার অর্থ, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা বিদেশি খেলোয়াড়রা দেশটির মাটিতে গিয়ে খেললেই পকেটে পুরবেন ম্যাচ প্রতি ১০ হাজার ডলার করে!

পিএসএলের আসর বসানো হয় আরব আমিরাতে। গত আসরের ফাইনালটাই কেবল আয়োজন করা হয় লাহোরে। তৃতীয় মৌসুমে পাকিস্তানের মাটিতে কমপক্ষে ৬ থেকে ৮টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে পিসিবির। কোন খেলোয়াড় যদি পাকিস্তানের মাটিতে তিন ম্যাচ খেলেন তবে তাকে পুরো ৩০ হাজার ডলার দেওয়ার টোপের কথা জানিয়েছেন পিসিবির একজন মুখপাত্র।

‘আমরা পাকিস্তানে ৬ থেকে ৮টি পিএসএল ম্যাচ আয়োজনের ব্যবস্থা করেছি। প্রতি ম্যাচে একেকজন ক্রিকেটার পাবেন ১০ হাজার ডলার করে। কোন খেলোয়াড় যদি তিনটি ম্যাচ খেলেন, তাকে পুরো ৩০ হাজার ডলারই দেওয়া হবে।’



ম্যাচ ফি, বেতন, আনুষঙ্গিক আয় বাদ দিয়ে শুধু পাকিস্তানে খেলার জন্যই এই বাড়তি টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন পিসিবির ওই মুখপাত্র।

২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে বেশ লম্বা সময় ধরে ব্রাত্য ছিল আন্তর্জাতিক ক্রিকেট। দীর্ঘ সাত বছর পর প্রথম আন্তর্জাতিক দল হিসেবে পাকিস্তানে খেলতে আসে জিম্বাবুয়ে।

গত মাসে পাকিস্তান বনাম বিশ্ব একাদশের মধ্যকার তিনটি টি-টুয়েন্টি ম্যাচ সফলভাবে আয়োজন করেছে পিসিবি। এমন প্রণোদনামূলক সিদ্ধান্ত দেশটিতে খেলতে বিদেশিদের উৎসাহী করবে বলেই বিশ্বাস বোর্ডটির।

ট্যাগ: পিসিবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইসিকে যে প্রস্তাব দিল খেলাফত আন্দোলন ও মুসলিম লীগ

পরবর্তী

ভয়ভীতি আসবে বলে কি সামনে আগাবো না?: শাকিব

পরবর্তী
শাকিব খান সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, ফুলের সামনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভয়ভীতি আসবে বলে কি সামনে আগাবো না?: শাকিব

রোহিঙ্গা ক্যাম্পে বিদ্যুতায়নের জন্য প্রধান অতিথি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে বিদ্যুতায়নের জন্য ২ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT