পাকিস্তানের লাহোরে নির্মাণাধীন পলিথিন উৎপাদন কারখানা ধসে কমপক্ষে ১০ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে ৩০ জনের বেশী। ধবংস্তুপের নিচে আটকা পড়েছে প্রায় ১’শ জন।
স্থানীয় সময় বিকেলে চারতলার ওই ভবনটিতে কাজ করছিলো দেড় শতাধিক শ্রমিক। হঠাৎ সেটি ধসে পড়লে ঘটনাস্থলেই ১০ জন নিহত হয়।
আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপতালে। ধবংস্তুপের নিচে চাপা পড়াদের উদ্ধারে কাজ করছে দমকল বাহিনী। কি কারণে ভবনটি ধসে পড়েছে তা জানা যায়নি। এক সপ্তাহ আগে ওই এলাকায় আঘাত হানে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প।






