চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে কন্যাকে পুড়িয়ে মারা নারীর মৃত্যুদণ্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

‘অনার কিলিং’য়ের নামে কন্যা সন্তানকে পুড়িয়ে মারা মাকে ফাঁসি দিয়েছে পাকিস্তানের একটি আদালত। ১৮ বছর বয়সী মেয়ে জিনাত রফিকের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন তারই মা পারভিন বিবি। লাহোরের নিজ ঘরে খাটের সঙ্গে বেঁধে এই নির্মম হত্যাকাণ্ড চালিয়েছিলেন তিনি। এই কাজে সহায়তার অভিযোগে নিহতের মা আনিস রফিককে যাবজ্জ্বীবন কারাদণ্ড দেয়া হয়। সোমবার লাহোরের একটি আদালত এই রায় দেন।

পরিবারের অমতে মোটরসাইকেল মেকানিক হাসান খানকে গত বছরের জুন মাসে বিয়ে করেছিলেন জিনাত। বিয়ের এক সপ্তাহ পরেই ৮ জুন মর্মান্তিক মৃত্যু বরণ করে নিতে হয় তাকে। এই হত্যার পর রাস্তায় নেমে আসেন পারভিন। আর প্রতিবেশীদের উদ্দেশ্যে বুক চাপরিয়ে দম্ভ নিয়ে বলতে থাকেন ‘পরিবারের সুনাম নষ্ট করায় আমি তাকে হত্যা করেছি’।

জিনাত-হাসানের মধ্যে জাতিগত বৈষম্য থাকায় তা মানতে শুরু থেকেই অস্বীকৃতি জানায় এই পরিবার। হাসান ছিলেন পশতুন আর জিনাত পাঞ্জাবি।

Banglabid

হাসান জিও নিউজকে গত বছর জানিয়েছিলেন, যেদিন আমরা পালিয়ে গিয়েছিলাম সেদিনও পরিবারের হাতে নির্যাতিত হয়েছিলেন জিনাত। তার নাক-ঠোঁট দিয়ে রক্ত পড়ছিলো। তখন সে বিয়ে করে পালিয়ে যেতে চায়। পালিয়ে বিয়ের চারদিন পর জিনাতের পরিবার ফোন করে তাকে ফিরে আসতে বলে। আটদিন পরে বিয়ের অনুষ্ঠান করবে এবং কোন ক্ষতি করা হবে না বলে আশ্বস্ত করে তারা।

জিনাত রফিক

“কিন্তু ফিরে যাওয়ার দুদিন পর জিনাত জানায় তার পরিবার কথার বরখেলাপ করছে। আমাকে বলে তাকে নিয়ে যেতে। কিন্তু পরিবারের অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে আমি তাকে ৮ দিন অপেক্ষা করতে বলি। কিন্তু এরপরই তাকে হত্যা করা হয়।”

হাসান খানকে সান্ত্বনা দিচ্ছে পরিবার
Reneta

পাকিস্তানের স্বাধীন মানবাধিকার কমিশনের মতে, দেশটি নারীর প্রতি সহিংসতা ক্রমেই বাড়ছে। গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০১৫ সাল জুড়ে ১ হাজার ১০০-রও বেশি ‘অনার কিলিং’ হয়েছে। এতে অধিকাংশ ক্ষেত্রেই আক্রান্ত হন নারীরা। অনার কিলিংয়ের বিরুদ্ধে পাকিস্তানের সংসদে সম্প্রতি একটি আইন পাশ করে। আগে পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে শাস্তি থেকে রেহাই পেলেও, নতুন আইনে স্বজনেরা মৃত্যদণ্ড থেকে অব্যাহতি দেওয়ার ক্ষমতা রাখলেও অপরাধীকে অবশ্যই যাবজ্জীবন সাজা ভোগ করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনার কিলিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিপিএম ও পিপিএম পাচ্ছেন যারা

পরবর্তী

সুনামগঞ্জে জলমহাল নিয়ে সংঘর্ষে ৩ জন নিহত

পরবর্তী

সুনামগঞ্জে জলমহাল নিয়ে সংঘর্ষে ৩ জন নিহত

নিউক্লিয়ার বোমা নিক্ষেপের ক্ষমতা হাতে পেয়ে ট্রাম্প কী করবেন - অনেকের মনেই এই আশঙ্কা

শপথ গ্রহণের আগেই ট্রাম্পের জনপ্রিয়তায় মারাত্মক ধ্বস

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT