আন্তর্জাতিক

পাকিস্তানে আশুরার মিছিলে বোমা হামলায় ২২ জন নিহত

পাকিস্তানে আশুরার মিছিলে বোমা হামলায় ২২ জন নিহত

পাকিস্তানের জ্যাকোবাবাদে পবিত্র আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় আত্মঘাতী বোমা হামলায় ৫ শিশুসহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪০ জনেরও বেশি মানুষ।

হামলার পর পরই ওই এলাকা নিজেদের নিয়ন্ত্রণে এনেছে পাকিস্তানের সামরিক বাহিনী। এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। এ ঘটনার পর পুরো দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার বেলুচিস্তান প্রদেশের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়।

বিষয়:আশুরা পাকিস্তানে হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…