চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে আবার চালু হচ্ছে ‘গোপন সামরিক আদালত’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ণ ২২, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A

আবারো গোপন সামরিক আদালত চালু করবে পাকিস্তান। এ লক্ষ্যে ইতিমধ্যে একটি বিলও পাস করেছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ। তাদের এই পদক্ষেপের সমালোচনা করেছে মানবাধিকার সংস্থাগুলো।

২০১৫ সালে পেশোয়ারে পাকিস্তান সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে তালেবানের হামলায় ১৩৪ শিশু নিহত হওয়ার পর ওই আদালত চালু করা হয়েছিল।

বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত বেসামরিক লোকদের বিচারের জন্য দুই বছর মেয়াদে আদালতটি প্রতিষ্ঠা করা হয়েছিল। গত ৭ জানুয়ারি এর মেয়াদ শেষ হয়ে যায়। পাকিস্তানের নিম্নকক্ষে ইতোমধ্যে পাস হওয়া সামরিক আদালত বিলটি বুধবার সিনেটে তোলা হবে অনুমোদনের জন্য।

Banglabid

পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, গত জানুয়ারিতেই এই আদালত পুনর্বহাল করতে চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তবে তখন পার্লামেন্টে বিলটির পক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তা আটকে যায়। বিভিন্ন দলের সঙ্গে আলোচনার মাধ্যমে পরে এ ব্যাপারে সমাধানে এসেছেন তারা। নতুন বিলে কিছু সংশোধনীও আনা হয়েছে।

গোপন সামরিক আদালতের নিয়ম অনুসারে, আসামী কোনো আইনজীবী নিয়োগ দিতে পারবেন না, বিচার পর্যবেক্ষণের জন্য কোনো গণমাধ্যম আদালতে থাকতে পারবে না, রায় দেয়ার আগ পর্যন্ত বিচার কাযক্রম সংক্রান্ত কোনো সময় জানানো হবে না, রায়ের বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না এবং রায়ের জন্য বিচারকের আইনের ডিগ্রি থাকাও বাধ্যতামূলক নয়।

এই আদালতের আওতায় গত দুই বছরে ১৬০ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি কার্যকরও করা হয়েছে। আদালতের পক্ষে পাকিস্তান সরকারের যুক্তি, মামলাগুলো সন্ত্রাসবাদ সম্পর্কিত হওয়ায় বিচারকদের নিরাপত্তার স্বার্থেই তা গোপন রাখা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইটালিতে ছেলেদের নারী কোচ

পরবর্তী

‘এই শো হবে একান্তই গিটারের, আইয়ুব বাচ্চুর গিটারের’

পরবর্তী
অাইয়ুব বাচ্চু

‘এই শো হবে একান্তই গিটারের, আইয়ুব বাচ্চুর গিটারের’

ল্যাপটপ-আইপ্যাড নিষিদ্ধ করার আসল কারণ নিরাপত্তা না, অর্থনৈতিক

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT