চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে আটক ভারতের পাইলট অভিনন্দনকে হস্তান্তর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৬ অপরাহ্ণ ০১, মার্চ ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পাকিস্তানে আটক হওয়া ভারতের উইং কমান্ডার অভিনন্দনকে ভারতের কাছে হস্তান্তর করেছে পাকিস্তান। শুক্রবার রাত সাড়ে নটায় ওয়াঘা সীমান্তে দিয়ে উইং কমান্ডার অভিনন্দনকে ফেরত পাঠায় পাকিস্তান।ভারতীয় গণমাধ্যম দ্যা হিন্দু থেকে এই তথ্য জানা গেছে।

এর আগে অভিনন্দনকে ফেরত পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন নিয়ে ওই সীমান্তে অপেক্ষা করতে দেখা যায় দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের।তবে নিরাপত্তার কারণে পাইলটকে হস্তান্তরের প্রকৃত সময় জানানো হয়নি তখন।

এ দিন সকালে তাকে প্রথমে ইসলামাবাদ থেকে লাহৌরে সড়ক পথে নিয়ে আসা হয়। সেখান থেকে বিকেল সাড়ে ৪টার দিকে তাকে নিয়ে আসা হয় ওয়াঘা-আতারি সীমান্তে।

Banglabid

অভিনন্দনকে স্বাগত জানাতে সকাল থেকেই ওয়াঘা সীমান্তে জড়ো হয় কয়েকশো মানুষ। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন কখন ফিরিয়ে দেওয়া হবে অভিনন্দনকে।

এদিকে সকালেই ওয়াঘা সীমান্তে আসেন অভিনন্দনের বাবা এয়ার মার্শাল এস ভর্তমান এবং মা শোভা ভর্তমান ভারতের বিমানবাহিনী এবং সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারাও ওয়াঘা সীমান্তে অপেক্ষা করতে দেখা যায়।

উল্লেখ্য, গত মঙ্গলবার ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের আকাশসীমায় ঢুকে বিমান থেকে বোমাবর্ষণ করে। পরদিন বুধবার সকালে দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত ও এক পাইলটকে আটক করে পাকিস্তান। পাল্টাপাল্টি হামলায় দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে শান্তির ইঙ্গিত হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বৃহস্পতিবার সংসদে বক্তব্য প্রদানকালে অভিনন্দনকে মুক্তি দেয়ার কথা জানান। পাকিস্তানের দেয়া ঘোষণা অনুযায়ী শান্তির নিদর্শন হিসেবে তাকে আজ মুক্তি দেওয়া হল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

জবি শিক্ষার্থীর মুক্তির দাবিতে আল্টিমেটাম

পরবর্তী

আর হেঁটে হেঁটে বই বিলি করবেন না তিনি

পরবর্তী
পলান সরকার

আর হেঁটে হেঁটে বই বিলি করবেন না তিনি

ভারত-পাকিস্তানের উত্তেজনা এবার কি কমবে?

সর্বশেষ

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT