চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে আটক ভারতীয় পাইলটের মুক্তি দাবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পাকিস্তানের হাতে ভূপাতিত হওয়া ভারতীয় বিমানের পাইলটের মুক্তি দাবি করেছে ভারত। এমনকি ওই ভারতীয় সেনার মুক্তি চেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর নাতনি লেখক ফাতিমা ভুট্টোও।

এর আগে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের শেয়ার করা ভিডিওতে আটক ওই পাইলটকে চোখ বাঁধা অবস্থায় রক্তাক্ত দেখা গেছে। ভারত এই ভিডিওকে ‘আহত কর্মকর্তার কুরুচিপূর্ণ প্রদর্শন’ হিসেবে উল্লেখ করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ভারতীয় ব্যবহারকারীরা ওই পাইলটকে ‘নায়ক’ হিসেবে উল্লেখ করছেন। তবে অন্য অনেকেই দুই দেশকেই হ্যাশটাগ ‘সে নো টু ওয়ার’ ব্যবহার করে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন।

বুধবার যুক্তরাষ্ট্রও ভারত-পাকিস্তানকে আরও বেশি সেনা আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়েছে। দুই পক্ষ থেকেই উত্তেজনা কমাতে বদ্ধপরিকর তারা।

গত ১৪ ই ফেব্রুয়ারি ভারতশাসিত জম্মু-কাশ্মীরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) গাড়িবহরে জঙ্গিদের বোমা হামলায় অন্তত ৪২ জন ভারতীয় আধাসামরিক সেনা নিহত হওয়ার ঘটনার পরেই উত্তেজনা শুরু হয় দুই দেশের মধ্যে। হামলার পরপরই এর দায় স্বীকার করে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জয়েশ-ই-মোহাম্মদ।

এরপর ১৮ই ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর রাজ্যে জঙ্গি সংগঠন জয়েশ-ই-মোহাম্মদের সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত এক কর্মকর্তাসহ ৪ ভারতীয় সেনা নিহত হন।

Reneta

পুলওয়ামার জঙ্গি হামলার বদলা নিতে গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ১০০০ কেজি বোমা ফেলে ভারতীয় যুদ্ধ বিমান। এরপর ২৭ ফেব্রুয়ারি বুধবার কাশ্মীরে ভারতীয় দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বলে দাবি করেছে পাকিস্তান। সেখানে এক পাইলটকে আটক করার কথাও বলে তারা। আটক ওই পাইলটের নাম অভি নন্দন। তিনি ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাশ্মীরকাশ্মীরে হামলাজম্মু-কাশ্মীরভারত-পাকিস্তানভারত-পাকিস্তান যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT