চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে চীনা রাষ্ট্রদূতকে লক্ষ্য করে ভয়াবহ বোমা হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৯ পূর্বাহ্ণ ২২, এপ্রিল ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পাকিস্তানের কোয়েটা শহরে একটি বিলাসবহুল হোটেলে বোমা হামলায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো ১২ জন।

ধারণা করা হচ্ছে, ওই হোটেলে অবস্থানরত পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতই ছিলেন হামলার প্রধান লক্ষ্য। ‘সেরেনা হোটেলে’ কার পার্কিংয়ে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন বিবিসি।

চীনা রাষ্ট্রদূত আফগান সীমান্তের পাশে বালোচিস্তান প্রদেশের কোয়েটাতেই অবস্থান করছিলেন। তবে হামলার সময়ে তিনি ঘটনাস্থলে ছিলেন না।

Banglabid

পাকিস্তানি তালেবানরা এই হামলার দায় স্বীকার করলেও এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানায়নি জঙ্গিগোষ্ঠীটি।

সম্প্রতি এই জঙ্গিগোষ্ঠী এবং অন্যান্য সন্ত্রাসী দলগুলো আফগানিস্তান সীমান্তের কাছে উপজাতি অঞ্চলে বেশ কিছু আক্রমণ চালিয়েছে।

‘সেরেনা হোটেল’ কোয়েটার একটি বহুল পরিচিত হোটেল। সরকারি কর্মকর্তা ও পাকিস্তান ভ্রমণে আসা ব্যক্তিরা সেখানে অবস্থান করেন।

Reneta

দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ আহমদ পাকিস্তানি গণমাধ্যম এআরওয়াই নিউজ টিভিকে বলেন, ‘বিস্ফোরকে পরিপূর্ণ একটি কার সেখানে বিস্ফোরিত হয়। এটা একটি সন্ত্রাসী কর্মকাণ্ড।

তিনি আরও জানান, চীনা রাষ্ট্রদূত নঙ রং ওই সময় একটি অনুষ্ঠানে ছিলেন তাই তিনি হোটেলে ছিলেন না।

চীনা রাষ্ট্রদূত নঙ রং মানসিকভাবে ভালো আছেন বলে জানিয়েছেন বালোচিস্তানের প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল্লাহ লানগো। তার কোয়েটা সফর বৃহস্পতিবার শেষ হবে।

পাকিস্তানের সবচেয়ে দরিদ্র প্রদেশ বালোচিস্তানে ইসলামিক চরমপন্থী ও বিচ্ছিন্নতাবাদীসহ বেশ কিছু সন্ত্রাসী দলের বসবাস।

বিচ্ছিন্নতাবাদী বালুচরা পাকিস্তান থেকে এই অঞ্চলের স্বাধীনতা চায়। তারা এই অঞ্চলে চীনের বড় বড় অবকাঠামোগত প্রকল্পের বিরোধী।

বালোচিস্তানের গ্যাস ও খনিজ সম্পদ নষ্টের জন্য সরকার ও চীনকে দায়ী করে তারা। স্থানীয় জনগণের সুবিধা ও উন্নয়নে ৫০ বছরেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছে বালুচরা ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানবোমাহোটেল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনার নির্দেশে ধান কাটতে মাঠে কৃষক লীগ

পরবর্তী

করোনার আরও ভয়াবহ চিত্র ভারতে

পরবর্তী

করোনার আরও ভয়াবহ চিত্র ভারতে

ভারত

পশ্চিমবঙ্গে ষষ্ঠ দফায় ৪৩ আসনে ভোট

সর্বশেষ

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT