প্রথম টি২০ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য ১৭৩ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভার খেলা শেষে জিম্বাবুয়ে ৬ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে।
এলটন চিগাম্বুরা ইনিংস সর্বোচ্চ ৫৪ রান করেন। ওয়াহাব রিয়াজের বলে বোল্ড হয়ে ফিরে যাওয়ার আগে ৩৫ বলে ৮টি চার ও একটি ৬ এ সাজানো ইনিংসটি খেলেন চিগাম্বুরা।
দ্বিতীয় সর্বোচ্চ রান করেন হামিল্টন মাসাকাদজা। ২৭ বলে ৪৩ রানের একটি দৃষ্টিনন্দন ইনিংস উপহার দেন তিনি। মোহাম্মদ সামির বলে বোল্ড হওয়ার আগে ৭টি চার ও ১টি ছক্কায় সাজানো একটি অসাধারন ইনিংসটি খেলেন মাসাকাদজা।
পাকিস্তানের সফলতম বোলার মোহাম্মদ সামি ৩ উইকেট লাভ করেন। এছাড়াও ওয়াহাব রিয়াজ দুটি এবং শোয়েব মালিক ১ উইকেট শিকার করেন।
এর আগে, টসে জিতে ব্যাটিংয়ের সীদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে জিম্বাবুয়ের পক্ষে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামেন হামিল্টন মাসাকাদজা এবং ভুসি সিবান্দা।
জিম্বাবুয়ের সফর উপলক্ষে পাকিস্তানে স্মরণকালের সেরা নিরাপত্তা ব্যবস্থা করেছে পাকিস্তান।
জিম্বাবুয়ে একাদশ: হামিল্টন মাসাকাদজা, ভুসি সিবান্দা, সিকান্দার রাজা, চার্লস কভেন্ট্রি, সিন উইলিয়ামস,রিকমন্ড মিতুম্বামি, এলটন চিগুম্বুরা (অধিনায়ক), টিনাশে পানিয়েঙ্গারা, গ্রায়েম ক্রেমার, ক্রিস এমফু, ব্রায়ান ভিটোরি।
পাকিস্তান একাদশ: মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, উমর আকমল, সাইদ আফ্রিদি (অধিনায়ক), শোয়েব মালিক, সরফরাজ আহমেদ,আনোয়ার আলী, বিলাওয়াল ভাট্টি, মোহাম্মদ সামি, মুকটার আহমেদ, ওয়াহাব রিয়াজ।







