ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে গোলাপি বলে দিবা-রাত্রির টেস্টে অংশ নিবে।
প্রথম দিকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এই ব্যাপারে আপত্তি জানালেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ময়দানি লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচ ও অনুশীলন সেশনের প্রস্তাব দিলে পরে সম্মত হয় ক্যারিবিয়ানরা।
পিসিবি সূত্র জানায়, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আসন্ন আরব আমিরাত সফরে তিনটি টেস্ট ও সমান ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে মুখোমুখি হবে পাকিস্তান। তবে শিডিউল পরিবর্তিত হয়ে দুই টেস্ট, পাঁচ ওয়ানডে এবং দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে রূপ নিতে পারে।
গত বছরের ২৭ নভেম্বর অ্যাডিলেড ওভালে প্রথমবারের মতো আন্তর্জাতিক টেস্ট ম্যাচ ফ্লাড-লাইটের নিচে অনুষ্ঠিত হয়। প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্টটিতে ২০৮ রানের বড় ব্যবধানে জয় পায় স্বাগতিক অস্ট্রেলিয়া।







