চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের রাজনীতিতে বিলুপ্ত প্রায় পাখি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

প্রতি শীতেই মধ্য এশিয়া পাড়ি দিয়ে হাজারে হাজারে অতিথি পাখি হোবারা বাস্টার্ড আসে পাকিস্তানে। মূলত উত্তর আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মরু অঞ্চলে বাস বিপন্ন প্রজাতির এই পাখি। যা শিকারের সুযোগ দিয়ে মধ্যপ্রাচ্যের সাথে পাকিস্তান চালায় সফট ডিপ্লোমেসি। হুমকির মুখে থাকা এই প্রজাতির পাখিটি প্রকৃতি সুরক্ষায় আন্তর্জাতিক সংস্থা আইইউসিএন-এর লাল তালিকায় অাছে। এবার এই পাখিটির প্রতি এবার সদয় হয়েছেন ইমরান খান! দলীয় ক্ষমতাসীন অঞ্চলে এর শিকার সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন তিনি। তবে পাখি প্রীতি নয়, সরকারবিরোধী জোরালো অবস্থান প্রকাশের রাজনীতি হিসেবেই একে ভাবছেন সবাই।

একসময় বিপুল সংখ্যায় থাকা হোবারা বাস্টার্ড এখন রয়েছে সাকুল্যে ৫০ হাজার থেকে এক লাখ। পাকিস্তানসহ অধিকাংশ দেশেই এর শিকার নিষিদ্ধ হলেও মধ্যপ্রাচ্যের অভিজাতরা প্রতি বছর এই পাখি শিকারে বিশেষ অনুমোদন। ‘এর মাংস যৌন শক্তি বৃদ্ধিতে সহায়ক’ এই বিশ্বাসে বা স্রেফ খেলার ছলে দশ দিনে ১০০ পাখি শিকারের অনুমতি পায় তারা। এই সীমা অধিকাংশ সময়েই লঙ্ঘন করা হয় বলে অভিযোগ স্থানীয় এবং সংরক্ষণবিদদের।  ভিন দেশ ভ্রমণই এর সংখ্যা কমার প্রধান কারণ মত আইইউসিএনের।

তবে এবার সেই কূটনীতিতে বড় ধাক্কা খাবে পাকিস্তান ক্রিকেটের সাবেক অধিনায়ক এবং তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান তার এলাকায় শিকার নিষিদ্ধ করায়। খাইবার পাখতুনখাওয়া (কেপি) প্রদেশের নেতৃত্বে থাকা দলটির প্রধান রোববার এই নিষেধাজ্ঞা জারি করেন।  কাতারের যুবরাজের একটি দল কেপিসহ অন্যান্য এলাকায় শিকারের উদ্দেশ্যে পাকিস্তানে এসেছে, এমন খবরের পরই এই ঘোষণা। কেপি প্রদেশের ডেরা ইসমাইল খানের এই এলাকায় হোবারা বাস্টার্ড শিকারে কাতারের যুবরাজ শাইখ আব্দুল্লাহ বিন আলি আল-থানিকে কেন্দ্রীয় সরকার অনুমতি দিয়েছেন, গত সপ্তাহে এমন খবর প্রকাশ পায়।

২০১৪ সাল থেকেই পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছেন ইমরান। বিরোধের পালে জোর হাওয়া লাগে পানামা পেপার ফাঁসে লন্ডনে নওয়াজের অঘোষিত সম্পদ প্রকাশের পর। ‘কোন ধরনের অপরাধে জড়িত থাকার’ অস্বীকার করা নওয়াজের বিরুদ্ধে মামলায় তার পাশে দাড়ায় কাতার। কাতারের সাবেক প্রধানমন্ত্রী শাইখ হাম্মাদ বিন জসীম আদালতে শরীফের সমর্থনে একটি চিঠি উপস্থাপন করে, যেখানে বলা হয় নওয়াজ শরীফের মৃত বাবা মিয়া মোহাম্মদ শরীফের সাথে তার ব্যবসায়িক সম্পর্ক ছিলো।  এতে কাতারের প্রতি স্বভাবতই ক্ষুদ্ধ হন ইমরান।

ট্যাগ: ইমরান খানহোবারা বাস্টার্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশী সবুজ পাসপোর্টের সোনালী দিন ফেরাতে করণীয়

পরবর্তী

অরিজিতের গান গেয়ে এক নিরাপত্তাকর্মীর স্বপ্নযাত্রা

পরবর্তী

অরিজিতের গান গেয়ে এক নিরাপত্তাকর্মীর স্বপ্নযাত্রা

বাংলাদেশকে ১৭০ রানের টার্গেট দিয়েছে সিডনি সিক্সার্স

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT