চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের মালিক, বাংলাদেশের বাজির ঘোড়া মোস্তাফিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২১ পূর্বাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

শেষ তিন সাক্ষাতের হিসাব ধরলে মঙ্গলবার স্পষ্ট ফেভারিট বাংলাদেশই। কারণ ওয়ানডেতে শেষ তিন সাক্ষাতেই পাকিস্তানকে হারিয়েছে টাইগাররা। যদিও এই পরিসংখ্যান দিয়ে আবু ধাবিতে এশিয়া কাপের ‘অলিখিত সেমিফাইনাল’ সুপার ফোরের ম্যাচটি মাপতে যাচ্ছে না কেউ। কারণ দুই দল শেষবার ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল সেই তিন বছর আগে, ঢাকায়। মাঝে বিশ্ব ক্রিকেটে অনেক ঘটনা ঘটে গেছে।

সবচেয়ে বড় কথা চলতি এশিয়া কাপে বাংলাদেশ ও পাকিস্তান কেউই ততটা ভালো এবং ধারাবাহিক ছন্দে নেই। দুদলই ফাইনাল নিশ্চিত করা ভারতের কাছে বাজেভাবে হেরেছে। বুধবারের ম্যাচ তাই দুই এশিয়ান শক্তির ফাইনালে ওঠার সঙ্গে নিজেদের ফিরে পাওয়ার ম্যাচও।

পাকিস্তানের অবস্থা যে খারাপ তা সাবেক অধিনায়ক সেলিম মালিকের কথায় স্পষ্ট। দেশটির ইংরেজি দৈনিক ডনকে সাক্ষাতকারে উত্তরসূরিদের তুলোধোনা করেছেন তিনি, ‘আগে পাকিস্তান দলে এমন অনেক ক্রিকেটার ছিলেন যারা বিপর্যয়ের সময়ে হাল ধরতে পারতেন। কিন্তু এই দলে তেমন কোনো ক্রিকেটারকে চোখেই পড়ছে না।’

Banglabid

কিন্তু পাকিস্তান ক্রিকেটের সঙ্গে যে স্থায়ী হয়ে আছে ‘আনপ্রেডিক্টেবল’ বিশেষণ। পাকিস্তান ক্রিস গেইলের মতো, এমন কথা বলেছেন আফগানদের বিপক্ষে শেষ ওভারে জয়ের নায়ক মোস্তাফিজুর রহমান।

এবারের আসরে দুর্বল পাকিস্তান দলে বাজির ঘোড়া শোয়েব মালিক ও বাবর আজম। সেলিম মালিকও এমনটাই বলেছেন, ‘এই মুহূর্তে পাকিস্তান দুজন ব্যাটসম্যানের উপর ভরসা করতে পারে। একজন শোয়েব মালিক, অন্যজন বাবর আজম। এছাড়া দলে কোনো সলিড ব্যাটসম্যান নেই।’

হালে এশিয়া কাপ অবশ্য বাংলাদেশ ক্রিকেটের জন্য এক আক্ষেপের নাম। সর্বশেষ তিন আসরের মধ্যে দুবার ফাইনালে খেলেছে টাইগাররা। দুবারই জয়ের সুবাস ছাড়িয়েও হেরেছে।

Reneta

তবে সাম্প্রতিক ইতিহাস আর সেলিম মালিক যাই বলুন, বাংলাদেশ ফাইনালে যাওয়া স্বপ্নে বিভোর। মালিক-বাবর পাকিস্তানের হলে টাইগারদের বাজির ঘোড়া মোস্তাফিজ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জিতিয়ে তিনি আবার আলোচনায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮বাংলাদেশ-পাকিস্তান ম্যাচলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT