চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের বিপক্ষে আফগান রূপকথা হল না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৭ পূর্বাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারিয়ে উড়তে থাকা আফগানিস্তানের নাকের ডগা থেকে জয় তুলে ফিরেছে পাকিস্তান। আরেকটি আফগান রূপকথা হতে না দিয়ে ৩ উইকেটের জয়ে মাঠ ছেড়েছে সরফরাজের দল।

শুক্রবার আবুধাবিতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ২৫৭ রান তোলে আফগানিস্তান। জবাবে ইনিংসের ৩ বল হাতে রেখে ৭ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে পাকিস্তান।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ফখরকে(০) হারালেও ইমাম-উল-হক ও বাবর আজমে ১৫৩ রানের জুটি গড়ে পাকিস্তান। বাবর ৬৬ ও ইমাম ৮০ রানে বেশিরভাগ কাজটাই সেরে যান।

এরপরও পথ হারায় পাকিস্তান। টপাটপ উইকেট হারাতে থাকে। সোহেল ১৩, অধিনায়ক সরফরাজ ৮, আসিফ ৭, নেওয়াজ ১০ রানের ছোট ছোট অবদান রাখেন। এসময়টাতে একপাশ আগলে রেখে দলকে জয়ের বন্দরে নিতে থাকেন শোয়েব মালিক।

অভিজ্ঞ শোয়েব শেষপর্যন্ত ৫১ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়েই ফেরেন। ৩ চার ও এক ছক্কায় ৪৩ বলে ৫১ রানের ইনিংস তার।

দুই স্পিনার রশিদ খান ৩টি ও মুজিব-উর-রহমান ২টি করে উইকেট নিয়ে চেষ্টাটা করেছিলেন। বাকিরা পারেননি, শেষপর্যন্ত খুব কাছে থেকে ফিরে গেছে জয়ও।

Reneta

এর আগে অধিনায়ক আসগর আফগানের ৬৭ ও হাসমাতুল্লাহর অপরাজিত ৯৭ রানে আড়াইশ পেরোনো সংগ্রহ পায় আফগানিস্তান। এছাড়া শেহজাদ ২০ ও রহমত শাহ ৩৬ রানের অবদান রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তান-পাকিস্তানএশিয়া কাপ-২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জুলাই ১৬, ২০২৬

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: সন্তানের ছবি হাতে মনকে সান্তনা দেন শহীদ আবু সাইদের মা-বাবা

জুলাই ১৬, ২০২৬

হিসাবের বেড়াজালে আষাঢ়- শ্রাবণ মাস

জুলাই ১৬, ২০২৬

কাতার সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT