চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের পর তুরস্ককেও কড়া জবাব বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১২ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

একাত্তরের মানবতাবিরোধী অপরাধী জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর নিয়ে পাকিস্তানের ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের একদিন পরই যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে
তুরস্কের মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এ ধরনের প্রতিক্রিয়া
একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল বলেও সাফ
জানিয়ে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার ঢাকায় তুর্কি দূতাবাসে দেয়া এক চিঠিতে বলা হয়, মীর কাসেমের ফাঁসির
পর তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতি অনাকাঙ্ক্ষিত।

আগেরদিন দেয়া তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, আমরা দুঃখের সঙ্গে জানতে পেরেছি যে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে দেশটির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

এতে আরো বলা হয়, আমরা আবারও জোর দিয়ে বলছি যে, এ পদ্ধতিতে অতীতের ক্ষত সারানো যাবে না এবং আমরা আশা করি, এভাবে ফাঁসি দেয়ার ঘটনা বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের মধ্যে বিভেদ বাড়াবে।

তুরস্কের ওই বিবৃতির প্রতিবাদ জানিয়ে আজ সোমবার বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের প্রতিক্রিয়া একটি সার্বভৌম দেশের নিজস্ব বিষয়ে হস্তক্ষেপের শামিল।

একইভাবে গতকাল রোববার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করায় ঢাকায় পাকিস্তানের ভারপ্রাপ্ত
হাইকমিশনারকে ডেকে পাঠিয়ে কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ। মীর কাসেম আলীর
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় শোক জানানোর
পর ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে পাঠানো হয়।

তাকে হুঁশিয়ার করে জানানো হয়,
একের পর এক এমন কূটনৈতিক শিষ্টাচার বর্হিভূত আচরণ দুই দেশের সম্পর্ক নষ্ট
করতে পারে।

মানবতাবিরোধী অপরাধে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর
হওয়ার পর আগের মতোই বিবৃতি দিয়ে একাত্তরে সংঘটিত অপরাধকে ‘কথিত’ উল্লেখ করে
‘ত্রুটিপূর্ণ বিচার’-এর অভিযোগ তুলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রতিবাদে রোববার বিকেলে পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার সামিনা
মেহতাবকে ডেকে পাঠান পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুল আহসান।
তার হাতে তুলে দেওয়া হয় কূটনৈতিক প্রতিবাদপত্র।

শনিবার রাত ১০টা ৩০ মিনিটে
কাশিমপুর কারাগারে জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর করা
হয়।

মুক্তিযুদ্ধকালীন
মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর
বিরুদ্ধে অপহরণ, গুম, খুন ও নির্যাতনসহ ১৪টি সুনির্দিষ্ট অভিযোগ গঠন
করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

৪৮ ঘণ্টার মধ্যে চামড়ার দাম নির্ধারণের নির্দেশ

পরবর্তী

এরদোয়ানের হেঁচকি ও আমাদের বুদ্ধিজীবী

পরবর্তী

এরদোয়ানের হেঁচকি ও আমাদের বুদ্ধিজীবী

দায়িত্ব অবহেলায় সহকারী শিক্ষা কর্মকর্তাকে কারণ দর্শানো নেটিশ

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

আগস্ট ২৯, ২০২৬

জয়সূচক গোল করে আল নাসেরের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

আগস্ট ২৯, ২০২৬

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT