চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের টানা ১১ টি-টুয়েন্টি সিরিজ জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৬ পূর্বাহ্ণ ০৩, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি দিন দিন নিজেদের অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে পাকিস্তান দল। টানা ১১টি- টি-টুয়েন্টি সিরিজ সবার উপরে চলে গেলে তার। শুক্রবার রাতে নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ পকেটে ভরেছে সরফরাজ আহমেদের দল। তিন ম্যাচের সিরিজে এখন ২-০তে এগিয়ে মালিক-হাফিজরা।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। অ্যান্ডারসন ও মুনরোর ওপর ভর করে ৭ উইকেটে ১৫৩ রান তোলে তারা। এই দুই ব্যাটসম্যানই সমান ৪৪ রান করে করেন। উইলিয়ামসনের ৩৪ বলে ৩৭ রানের ইনিংসটিও কিউইদের দেড়শ টপকাতে সাহায্য করে। পাকিস্তানের হয়ে ২০ রানে ৩ উইকেট নেন শাহিন আফ্রিদি। পরে ম্যাচসেরার পুরস্কারও পান বাঁ-হাতি এই পেসার।

১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই হয় পাকিস্তানের। চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছাতে সমস্যাও হয়নি। ফখর জামান ও বাবর আজমের ওপেনিং জুটিতে আসে ৪০ রান। ব্যক্তিগত ২৪ রানের মাথায় আউট হন ফখর । ১৫ বলে ৩ চার আর ১ ছক্কার মারকুটে ইনিংস খেলেন এই ওপেনার।

Banglabid

বাবর আজম আউট হন ব্যক্তিগত ৪০ রানের মাথায়। তিনে নামা আসিফ আলী ৩৪ বলে ১ চার ও ২ ছক্কার সমন্বয়ে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। মোহাম্মদ হাফিজ ২১ বলে ৩৪ রান তুলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। দুবাইয়ে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি হবে রোববার।

এদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। দল থেকে ছিটকে পড়েছেন ডানহাতি পেসার মোহাম্মদ আমির। দলে ফিরেছেন ইমাদ ওয়াসিম এবং মোহাম্মদ হাফিজ।

এরআগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দল থেকেও বাদ পড়েন আমির। ওয়ানডেতে এশিয়া কাপে কোনো উইকেটই পাননি আমির। সর্বশেষ উইকেট পেয়েছিলেন জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে।

Reneta

৭ নভেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ওয়ানডে ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯ নভেম্বর এবং১৩ নভেম্বর। প্রথম দুই ম্যাচ আবু ধাবি এবং শেষ ম্যাচ হবে দুবাইয়ে।

পাকিস্তান দল : ফখর জামান, মোহাম্মদ হাফিজ, ইমাম উল হক, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলি, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক), শাদাব খান, ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, হাসান আলি, জুনায়েদ খান, শাহিন শাহ আফ্রিদি ও উসমান খান শেনওয়ারি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT