চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের কাছে হেরেই চলেছে ওয়েস্ট ইন্ডিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২১ পূর্বাহ্ণ ০৩, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

সফরের শুরু থেকে এখনো পাকিস্তানের কাছে হেরেই চলেছে ওয়েস্ট  ইন্ডিজ। তিন ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশের পর এক ম্যাচ হাতে থাকতে ওয়ানডে সিরিজও হেরে গেছে ক্যারিবীয়রা।

রোববার রাতে দ্বিতীয় ওয়ানডেতে হোল্ডার বাহিনীকে ৫৯ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করে আজহার আলীর পাকিস্তান। টানা দ্বিতীয় সেঞ্চুরি করে দলের জয়ে নেতৃত্ব দিয়েছেন বাবর আজম।

টস জিতে প্রথম ব্যাট করে ৫ উইকেটে ৩৩৭ রানের বিশাল স্কোর গড়ে পাকিস্তান। এই ম্যাচেও টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন বাবর আজম। ক্যারিয়ার সেরা ১২২ রানের ইনিংস খেলেন তিনি। আগের ম্যাচে করেছিলেন ১২১ রান।  এছাড়া শোয়েব মালিকের ৮৪ বলে ৯০, সরফরাজ আহমেদের ৪৭ বলে অপরাজিত ৬০ ও ওপেনার সারজিল খানের ১২ বলে ২৪ রান বড় স্কোর গড়তে সাহায্য করে।

Banglabid

পাকিস্তান ইনিংসের জবাবে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে দ্বিতীয় উইকেট জুটিতে জনসন চার্লস ও ড্যারেন ব্রাভো ৮৯ রান তুলে পাল্টা আক্রমণের চেষ্টা করেন। পরে ব্রাভোকে নিয়ে চেষ্টা করেছিলেন মারলন স্যামুয়েলসও। কিন্তু ৬১ রান করে ব্রাভো এবং ৫৭ রান তুলে স্যামুয়েলস ফিরে গেলে ম্যাচ থেকে ছিটকে যায় ক্যারিবীয়রা। শেষ দিকে দিনেশ রামদিন ৩৪ ও জেসন হোল্ডারের ৩০ রান পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া কোনো কাজে আসেনি। ৭ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত তারা তুলতে পারে ২৭৮ রান।

পাকিস্তানের হয়ে ওয়াহাব রিয়াজ দুটি, ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির একটি করে উইকেট নেন। ক্যারিবীয়দের তিনজন ব্যাটসম্যানই রানআউটের খাড়ায় কাটা পড়েন।

আগের ম্যাচের মতো এই ম্যাচেও সেরা খেলোয়াড় হয়েছেন শতরান করা বাবর আজম। দুদলের নিয়মরক্ষার তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী বুধবার আবুধাবিতে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবাধ বিনিয়োগের সুযোগ চান যুক্তরাষ্ট্রের বাংলাদেশী ব্যবসায়ীরা

পরবর্তী

ড্র করল ম্যানচেস্টার ইউনাইটেড

পরবর্তী

ড্র করল ম্যানচেস্টার ইউনাইটেড

চলতি মাসেই ফার্স্ট লুকে ‘বাহুবলী-টু’

সর্বশেষ

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT