জঙ্গি হামলার আশঙ্কা থেকে পাকিস্তানের আকাশসীমা দিয়ে বিমান নিয়ে যাওয়া ঝুঁকি রয়েছে জানিয়ে বিমানসংস্থা এবং পাইলকদের সতর্ক করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্টের বিমান নিয়ন্ত্রক সংস্থা এফএফএ।
এনডিটিভি জানায়, বৃহস্পতিবার এমন একটি সতর্কতা জারি করে দেশটির বিমানসংস্থা।
গত ৩০ ডিসেম্বর বিমানসংস্থাগুলিকে জারি করা নোটিশে এফএফএ উল্লেখ করে যে, বিমান উড়ানোর সময় সতর্ক থাকতে হবে। বিচ্ছিন্নতাবাদী এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের কারণে পাকিস্তানের এলাকা বা আকাশসীমা দিয়ে বিমান যাতায়াতের ক্ষেত্রে মার্কিন অসামরিক বিমান পরিষেবায় ঝুঁকি রয়েছে। বিশেষ করে কম উঁচুতে যাওয়া এয়ারক্রাফটগুলির ক্ষেত্রে এই ঝুঁকি বেশি। এই নোটিশ যুক্তরাষ্ট্রের সকল বিমানসংস্থা এবং পাইলটদের ক্ষেত্রে প্রযোজ্য বলে জানানো হয়।
এফএফএ জানায়, সেখানকার কয়েকটি বিচ্ছিন্নতাবাদী বা জঙ্গিগোষ্ঠী এই পদ্ধতি সন্দেহজনকভাবে ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে। ফলে তাদের পাকিস্তানে হামলা চালানোর ঝুঁকি রয়েছে।






