চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানেও এভাবে খেলতে চায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ১০, মার্চ ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তান সফরের অভিজ্ঞতা সুখকর হয়নি। টি-টুয়েন্টি সিরিজের পর একটি টেস্ট হেরে আসা দল ঘরের মাঠে জিম্বাবুয়েকে পেয়ে ফিরিয়েছে হারানো আত্মবিশ্বাস। তিন সংস্করণেই বাংলাদেশ খেলেছে দুর্দান্ত। কোনোরকম পাত্তাই দেয়নি প্রতিপক্ষকে।

হোম সিরিজের আত্মবিশ্বাস পাকিস্তানে টেনে নিতে চায় টিম টাইগার্স। এপ্রিলে করাচির মাঠে একটি ওয়ানডে ও সিরিজের অবশিষ্ট টেস্ট ম্যাচে সেটার প্রতিফলন দেখাতে প্রত্যয়ী দল। এখন জিম্বাবুয়ের বিপক্ষে খেললেও বাংলাদেশের চোখ সামনে।

বুধবার শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি দিয়ে শেষ হচ্ছে জিম্বাবুয়ে দলের বাংলাদেশ সফর। শেষটাও জয়ে রাঙানোর ছক আঁকছে টাইগাররা। গত রাতে প্রথম টি-টুয়েন্টি খেলায় দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলন রাখেনি কোনো দলই। ঐচ্ছিক অনুশীলনও করেননি কেউ। টিম হোটেলে খেলোয়াড়রা কাটিয়েছেন সময়। সেখানে অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান সংবাদমাধ্যমকে জানান দলীয় ভাবনার কথা।

‘টি-টুয়েন্টি সিরিজে ড্রেসিংরুমে আসার পর থেকে এটাই শুনছি, সিনিয়র খেলোয়াড়রা আলোচনা করছিল যে এখন থেকে যে সিরিজগুলো হবে আমরা এভাবে ডোমিনেট করে খেলার চেষ্টা করবো। রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাই পজিটিভ কথাবার্তা বলছিল ড্রেসিংরুমে। খুব সাহসী মানসিকতা নিয়ে উদ্যমী হয়ে ক্রিকেট খেললে সামনের যে সিরিজগুলো আছে, এখন যেটা খেলছি সবগুলো হয়তোবা ভালো হবে।’

‘এই সিরিজটা পুরোপুরি হয়ে গেলে আমাদের আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে। সেক্ষেত্রে আমাদের আত্মবিশ্বাসটা পাকিস্তানে কাজে লাগবে, যেহেতু ওখানে একটা ওয়ানডে ও টেস্ট আছে। আশা করি আত্মবিশ্বাস কাজে দিবে।’

‘যেহেতু আমরা টেস্ট, ওয়ানডে ও প্রথম টি-টুয়েন্টি খুব আধিপত্য দেখিয়ে জিতেছি, কোনো পাত্তাই দিইনি, সেক্ষেত্রে পরের ম্যাচটি ওভাবেই খেলবো।’

Reneta

‘অতি আত্মবিশ্বাসী কারও মধ্যেই দেখা যাচ্ছে না। গোল বলের খেলা, ইতিবাচক ব্যাপার হল ব্যাটসম্যানরা যেই খেলছে, রানের মধ্যে আছে। অনেকে ব্যাটিং অর্ডারে সুযোগও পাচ্ছে না। ওয়ানডে থেকেই দেখেন, হয়তো এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছে। নিচের ব্যাটসম্যানরা একটুও সুযোগ পাচ্ছে না। তারাও চাচ্ছে রান করার জন্য।’

‘আমরা প্রতিপক্ষকে মোটেও ছোট করে দেখছি না। গোল বলের খেলা, আর জিম্বাবুয়ে হোক বা যেকেউই, টি-টুয়েন্টি ক্রিকেটে যেকোনো সময় মোমেন্টাম বদল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে শেষ খেলাটায় আমাদের আরও বেশি সতর্ক ও মনযোগী হয়ে খেলা উচিত। আশা করি সেটাই করবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট দলবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজবাংলাদেশ-পাকিস্তান সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ডিবি

নাকের নিচের তিলেই ফাঁস ৪৫ বছরের ছদ্মবেশ

জুলাই ১৭, ২০২৬

‘দাই দাই’ ঝড় তুলে বিলবোর্ড শীর্ষে, ছাড়িয়ে গেছে ‘ওয়াকা ওয়াকা’কে

জুলাই ১৭, ২০২৬

জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬

যে কারণে বিশ্বকাপে গ্যালারিতে নেই ইয়ামালের বাবা

জুলাই ১৭, ২০২৬

কাবিলার ব্রাজিলকে উড়িয়ে দিল নেহালের আর্জেন্টিনা!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT