চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানী গোয়েন্দা সংস্থাকে দিয়ে নির্বাচন বানচালের চেষ্টায় তারেক: নানক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A
জাহাঙ্গীর কবির নানক

ফাইল ছবি

একাদশ জাতীয় নির্বাচন বানচালের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে আইএসআইয়ের শরণাপন্ন হয়েছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

শনিবার সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে লিখিত বক্তব্যে তিনি বলেন: বিএনপির দণ্ডপ্রাপ্ত পলাতক ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সন্ত্রাসী ও ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিত পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বসে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন। তার লক্ষ্য একাদশ জাতীয় নির্বাচন বানচাল করা।

তার এ অভিযোগের ভিত্তি হিসেবে তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনের উদ্ধৃতি দেন। যদিও কোন কোন সংবাদ মাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা নানক উল্লেখ করেননি।

Banglabid

বলেছেন: তারেক আইএসআইকে নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছেন যা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।

বিচার বিভাগ স্বাধীন নয় বলে বিএনপির পক্ষ থেকে বারবার যে অভিযোগ করা হচ্ছে তার জবাবে নানক বলেন: বিচার বিভাগ স্বাধীন বলেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বাতিল হওয়া বিএনপির অধিকাংশ মনোনয়ন নির্বাচন কমিশনে বৈধ বলে বিবেচিত হয়েছে।

‘‘আর বিচার বিভাগ স্বাধীন বলেই দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া এবারের নির্বাচনে বৈধতা পাননি। যদিও এখনও নির্বাচন কমিশনে বিএনপি চেয়ারপারসনের প্রার্থীতা নিয়ে নির্বাচন কমিশনে আপিলের রায় স্থগিত রয়েছে। বিকাল পাঁচটায় আপিলের রায় হওয়ার কথা রয়েছে।’’

Reneta

নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক চাপের কাছে নতিস্বীকার করছে না দাবি করে নানক বলেন: নির্বাচন কমিশন কোন রাজনৈতিক চাপের কাছে নতিস্বীকার করে না। নির্বাচন কমিশন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে।

এসময় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে নির্বাচনী উৎসবের আমেজ নষ্ট করে জাতিকে বিভ্রান্ত করার অভিযোগ আনেন নানক।

বিএনপির মনোনয়ন বাণিজ্য দেশের গণ্ডি পেরিয়ে লন্ডনে পৌঁছে গেছে বলে এসময় অভিযোগ করেন আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনজাহাঙ্গীর কবির নানকতারেক রহমাননির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT