চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানি ক্রিকেটার ছাড়াই সিলেটে বিপিএল

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:১৬ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা সিলেটে বিপিএলের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অনেক বিদেশি ক্রিকেটার ইতিমধ্যে এসে গেছেন।

সিলেট থেকে:  বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব ও ঢাকা পর্বের প্রথম ধাপের কয়েকটি ম্যাচে দেখা যাবে না পাকিস্তানি ক্রিকেটারদের। ১৭ নভেম্বর পর্যন্ত বিপিএলে পাকিস্তানি ক্রিকেটার খেলাতে পারছেন না বলে জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা।

১১ নভেম্বর পাকিস্তানে শুরু হচ্ছে ন্যাশনাল টি-টুয়েন্টি কাপ। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। পিসিবি থেকে খেলোয়াড়দের শর্ত দেয়া হয়েছে ১৭ নভেম্বর পর্যন্ত ঘরোয়া টি-টুয়েন্টি কাপে অংশগ্রহণ করার পর বিপিএলে খেলতে পারবেন ক্রিকেটাররা।

৪ নভেম্বর সিলেটে শুরু হচ্ছে বিপিএল। এই শহরে চলবে ৮ নভেম্বর পর্যন্ত। ঢাকায় দ্বিতীয় পর্ব ১০ নভেম্বর শুরু হয়ে চলবে ২১ তারিখ পর্যন্ত। ঢাকা পর্বের শেষ দিকে পাকিস্তানি ক্রিকেটাররা যোগ দেবেন দলগুলোতে।

সিলেটে বিপিএল খেলার মাঠের কেন্দ্রীয় অংশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
সিলেটে বিপিএল উন্মাদনা
Banglabid

বিপিএলের পঞ্চম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে সবচেয়ে বেশি পাকিস্তানি ক্রিকেটার নাম লিখিয়েছেন। দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিন এ প্রসঙ্গে বলেন, ‘পাকিস্তানি ক্রিকেটাররা ১৭ নভেম্বর পর্যন্ত খেলতে পারবে না সেটি আমরা আগেই জানতাম। তাই তাদের বাদ দিয়েই আমরা অন্যান্য দেশের বিদেশী ক্রিকেটারদের রেজিস্ট্রেশন করে রেখেছি। এটি সত্যি যে পাকিস্তানি ক্রিকেটাররা শুরু থেকে না থাকলে প্রায় সবগুলো দলের উপরই একটা প্রভাব পড়বে। তবে কিছু কিছু দলের জন্য হয়তো সমস্যা হবে না।’

ঢাকা ডায়নামাইটসের বোলিং কোচ তালহা জুবায়ের বলেন, ‘আমাদের খুব একটা চিন্তা নেই। যে সব দলে পাকিস্তানি ক্রিকেটার বেশি তারা হয়তো একটু সমস্যায় পড়তে পারেন। এছাড়া এবার তো বিপিএলে পাঁচজন বিদেশী ক্রিকেটার খেলানোর সুযোগ আছে। যে কারণে সব দলই পাকিস্তানি ছাড়াও অন্য দেশের ক্রিকেটারদের দলে ভিড়িয়েছেন।’

মোহাম্মদ সালাউদ্দিন

পাকিস্তানি ক্রিকেটার শুরু থেকে না থাকলেও জৌলুস হারাচ্ছে না বিপিএল। এরই মধ্যে সিলেটে চলে এসেছেন বিশ্বের নামী-দামি অনেক ক্রিকেটার। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুশীলনে দেখা গেছে লুক রাইট, কুমার সাঙ্গাকারা, ডোয়াইন ব্রাভো, ড্যারেন স্যামি, মারলন স্যামুয়েলস, পোলার্ড, এভিন লুইস, ব্রাথওয়েট, জেমস ফ্র্যাঙ্কলিন, সামিত প্যাটেল, রবি বোপারা, মোহাম্মদ নবী, রশিদ খানদের।

Reneta

ছবি: সাজ্জাদ খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT