চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানিদের মতো নারীদের নির্যাতন করেছে বিএনপি-জামায়াত: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ১১, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭১ সালে নারীদের ওপর পাকিস্তানিদের নির্যাতনের মতো বিএনপি-জামায়াত জোটও নারীদের নির্যাতন করেছে।

শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে শুরু হওয়া যুব মহিলা লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘২০০১ সালে ১ অক্টোবর নির্বাচনের শুরু থেকেই বিএনপি-জামায়াত জোট মিলে অত্যাচার-নির্যাতন শুরু করে। তাদের অত্যাচারের ধরণটা যদি আমরা দেখি, ঠিক পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে বাংলাদেশের মানুষের ওপর নির্যাতন করেছিল, একই কায়দায় অত্যাচার-নির্যাতন শুরু করে বিএনপি-জামায়াত জোট। ওই পরিস্থিতিতেই আমি যুব মহিলা লীগ সংগঠনটি তৈরি করি।’

Banglabid

“যখন রাস্তায় কেউ নামতে পারছিল না, বারবার বাধা আসছে, পুলিশের অত্যাচার চলছে, গ্রামের পর গ্রামে আক্রমণ চলছে, অন্তস্বত্ত্বা, সদ্যপ্রসূত নারীদেরও নির্যাতন করতে ছাড়েনি বিএনপি-জামায়াত সরকার, ঠিক সেই সময় যুব মহিলা লীগ মাঠে নামে,” বলেন প্রধানমন্ত্রী।

৬৪টি জেলার প্রায় প্রতিটি জায়গায়ই এভাবে বিএনপি-জামায়াত নিপীড়ন-নির্যাতন চালায় বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ২৫ হাজার মানুষ আশ্রয় নেয় গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, কোটালিপাড়ায়।

যুব মহিলা লীগ যখন থেকে সৃষ্টি হয়, তখন থেকেই রাজপথের লড়াকু সৈনিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

Reneta

তিনি বলেন, ‘এজন্য আমি তাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। তাদের ওপর অনেক অত্যাচার ও নির্যাতন হয়েছে। আজকেও মাঝে মাঝেই বিএনপি নেতারা অভিযোগ করেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তারা ঘরে থাকতে পারেননি। আমি তাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই, ২০০১ এ বিএনপি-ছাত্রদলের গুণ্ডা-সন্ত্রাসী বাহিনী পুলিশের সঙ্গে যৌথভাবে আমার নারী নেত্রীদের ওপর যে অত্যাচার করেছিল, যে লজ্জাজনক অবস্থার সৃষ্টি করেছিল, সেসব স্মৃতি আমরা ভুলে যাইনি। বাংলাদেশের মানুষ সেসব ভুলে যেতে পারে না এবং ভুলে গেলে চলবেও না।’

২০০৭ সালে জরুরি অবস্থা চলাকালে শেখ হাসিনা গ্রেফতার হওয়ার পর অন্যান্য আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে প্রথম যুব মহিলা লীগ পথে নামে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ‘এবং এটা সত্যি কথা, আমার মুক্তির জন্য সই সংগ্রহের কাজ যুব মহিলা লীগই প্রথম শুরু করেছিল। মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অন্য নেতাকর্মী-সংগঠনের সঙ্গে মিলে মাত্র ১৫ দিনে ২৫ লাখ সই তারা সংগ্রহ করেছিল।’

প্রধানমন্ত্রী বলেন, চরম বিপদের সময় রাজপথে সব থেকে সাহসী ভূমিকা রেখেছে যুব মহিলা লীগ। ‘অনেক সময় পুরুষেরা সাহস করে যা করতে পারেনি, আমার মেয়েরা সেসব করে দেখিয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

হকিতে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করল বাংলাদেশ

পরবর্তী

সকালের ঝড়েই সব শেষ

পরবর্তী

সকালের ঝড়েই সব শেষ

জাতিসংঘের জন্মের পর ভয়াবহ মানবিক সংকটে বিশ্ব

সর্বশেষ

ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

সবার শক্তি বাংলাদেশ

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT