চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে ২৩৫ রানের চ্যালেঞ্জ দিয়েছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৫ পূর্বাহ্ণ ১৪, মার্চ ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ফারজানা হক, শারমিন আক্তার এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটে ভর করে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ২৩৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

সোমবার বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হওয়া ম্যাচে টসে হেরে আগে ব্যাট করা বাঘিনীরা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৪ রান করেছে।

ওপেনিং জুটিতে ৩৭ রান পায় লাল-সবুজের দল। উইকেটরক্ষক ব্যাটার শামীমা সুলতানা ১৭ রান করে ক্রিজ ছাড়লে জুটি ভাঙে।

দ্বিতীয় উইকেটে শারমিন ও ফারজানা ৪২ রান যোগ করে দলকে ভালো অবস্থানে রাখেন। সাবলীল খেলতে থাকা শারমিন খানিকটা বিস্ময়করভাবে বোল্ড হন। ৫৫ বলে ৬ চারে ৪৪ রান করা এই ব্যাটার লেগ স্টাম্পের উপর থাকা একেবারেই সাদামাটা বলে সুইপ করতে যান। উমাইমা সোহাইলের বল তার গ্লাভসে লেগে স্টাম্পে আঘাত করে।

নিগারকে নিয়ে তৃতীয় উইকেটে ৯৬ রানের দারুণ জুটি গড়ে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর পাওয়ায় মুখ্য ভূমিকা রাখেন ফারগানা। ফিফটির কাছাকাছি যাওয়া টাইগ্রেস অধিনায়কের বিদায়ের ভাঙে জুটি। ৬৪ বলে এক চারে ৪৬ রান করে তিনি ফাতিমা সানার বলে লেগ বিফোরে কাটা পড়েন।

শেষ ১০ ওভারে অবশ্য নিগারের দল ৫৯ রানের বেশি তুলতে পারেনি, হারিয়েছে ৪ উইকেট।

Reneta

দলীয় ২০৪ রানের মাথায় ক্রিজ ছাড়েন ১৩ বলে ২ চারে ১৬ রান করা রুমানা আহমেদ। খানিক পর টাইগ্রেস ব্যাটারদের ভেতর সর্বাধিক ৭১ রান করা ফারজানাও ড্রেসিংরুমে যান। ১১৫ বলে ৫ চারে ৭১ রান করে তিনি সিদরা নাওয়াজের গ্লাভসবন্দি হন।

ফারজানার বিদায়ের পরের বলেই রানের খাতা না খুলেই ফাহিমা খাতুন এলবিডব্লিউয়ের শিকার হন নাশারা সান্ধুর বলে। শেষ ওভারে ১৩ বলে ১১ রান করা ঋতুমণি রান আউট হন। সালমা খাতুন ১১ ও নাহিদা আক্তার ২ রানে অপরাজিত থাকেন।

পাকিস্তানের হয়ে সান্ধু ৪১ রান দিয়ে নেন ৩ উইকেট। একটি করে উইকেট পান ফাতিমা সানা, নিদা দার ও উমাইমা সোহাইল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিগারপাকিস্তানবাংলাদেশলিড স্পোর্টসশারমিন
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT