চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে ১৪ রানে হারালো ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

ওয়ানডে সিরিজ জয়ের পর  তিন ম্যাচের টি-২০ সিরিজও জয় দিয়ে শুরু করেছে ইংল্যান্ড। সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে পাকিস্তানকে ১৪ রানে হারিয়ে এগিয়ে গেলো ইংলিশরা।

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইয়ন মরগানের দল। জেমস ভিনস এর ৪১, মরগান এর ৪৫ ও স্যাম বিলিংসের ৫৩ রানের সুবাদে পাকিস্তানকে ১৬১ রানের টার্গেট দেয় সফরকারীরা।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে পাকিস্তান। দলীয় ৮ রানে প্রথম উইকেট হারানোর পর ৪২ রানে চতুর্থ উইকেট হারায় তারা। ব্যাটসম্যানদের অবিবেচক শট আর ক্ষমার অযোগ্য রানআউটে ৭৭ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে শহিদ আফ্রিদির দল।

Banglabid

বড় হারের সামনে দাঁড়ানো পাকিস্তানকে কিছুটা আশা যোগায় মিডল অর্ডারের ব্যাটসম্যানরা। শোয়েব মাকসুদের ২৪ ও উমর আকমলের ১৯ রানে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলো। কিন্তু এই দুইজনের পর হিসেবে খাতা খোলার আগে সাজঘরে ফেরেন আফ্রিদিও। বিপদে পরে পাকিস্তান।

তবে ধ্বংস্তুপের ভেতর থেকে শেষ দিকে আবার আশার আলো জাগায় আনোয়ার আলীর ২০, সোহেল তানভীরের অপরাজিত ২৫ ও ওয়াহাব রিয়াজের ২১ রান। কিন্তু কিছু আশা যোগাতে পারলেও শেষ পর্যন্ত ১৪৬ রানে গুটিয়ে যায় শহীদ আফ্রিদির দল। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেলো ইংল্যান্ড। দুদলের দ্বিতীয় ম্যাচ হবে আজ শুক্রবার।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক ম্যাচ নিষিদ্ধ সাকিব, গুনতে হবে জরিমানাও

পরবর্তী

প্রতিশোধের মিশনে রাশিয়ার টার্গেট তুরস্কের অর্থনীতি

পরবর্তী

প্রতিশোধের মিশনে রাশিয়ার টার্গেট তুরস্কের অর্থনীতি

জয়ের খোঁজে সিলেট, এগিয়ে যাওয়ার মিশন রংপুরের

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT