চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে নামছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৫ পূর্বাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে ৫ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের সেরা সাফল্যের আশা নিয়ে বিশ্বমঞ্চে খেলতে যাওয়া এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন টিম টাইগ্রেস দল জয়ের টাটকা আত্মবিশ্বাস সঙ্গী করেই নামতে যাচ্ছে বিশ্বকাপ স্বপ্নের লড়াইয়ে।

বৃহস্পতিবার সকালে ব্রিসবেনে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১১১ রান তোলে বাংলাদেশ। পাকিস্তান জবাব দিতে নামলে নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ২ বল হাতে রেখেই ১০৬ রানে গুটিয়ে যায়।

বাংলাদেশ লড়ার পুঁজি পায় মূলত মুর্শিদা খাতুনের ৪৩ রানে। ৬ চারে ৩৮ বলে দারুণ ইনিংসটি খেলে যান টাইগ্রেস ওপেনার।

বাকিদের মধ্যে ফারজানা হকের ২১, নিগার সুলতানার ১৩, রিতু মনির অপরাজিত ১৪ রানে একশো পেরিয়ে যায় লাল-সবুজরা।

লক্ষ্য তাড়ায় নেমে পাকিস্তান ওপেনার জাভেরিয়া খান (৪১) একপাশ আগলে রাখলেও অপর প্রান্তে টপাটপ উইকেট তুলতে থাকে টিম টাইগ্রেস। জাভেরিয়া ছাড়া আর মাত্র দুজনকে দুইঅঙ্কের কোটা স্পর্শ করতে দিয়েছে সালমা খাতুনের দল। নাদিয়া ১৪ ও আলিয়া ১৮ রানে ফেরেন।

বোলিংয়ে ঝড় তোলেন ২৬ বর্ষী ডানহাতি পেসার জাহানারা আলম। ৩.৪ ওভারে ২২ রানে ৪ উইকেট তার দখলে। কাদিজাতুল কুবরা ৪ ওভারে মাত্র ১১ রানে ৩ উইকেট নিয়েছেন। গুরুত্বপূর্ণ সময়ে ২ উইকেট তোলা অধিনায়ক সালমা ৪ ওভারে ২৮ রান খরচ করেন। পান্না ঘোষের ঝুলিতে গেছে ১ উইকেট।

ট্যাগ: বাংলাদেশ-পাকিস্তানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জার্মানির সীসা বারে বন্দুকধারীর হামলায় নিহত ৮

পরবর্তী

ট্রাম্পের ‘কথা’ শুনলে ক্ষমা পেতেন অ্যাসাঞ্জ

পরবর্তী

ট্রাম্পের 'কথা' শুনলে ক্ষমা পেতেন অ্যাসাঞ্জ

করোনা

মধ্যপ্রাচ্যেও করোনা, ইরানে মৃত ২

সর্বশেষ

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬

স্কুল বন্ধে বেড়াতে যাওয়ার আবদার, পরে মিললো শিশুর ঝুলন্ত মরদেহ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT