চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাকিস্তানকে হারিয়ে ফাইনাল খেলতে চাই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপে সুপার ফোর পর্বের শেষে সেমিফাইনাল নেই। কিন্তু সমান পয়েন্ট নিয়ে ফাইনালে জায়গা করে নেয়ার লড়াইয়ে নামার অপেক্ষায় থাকা বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটাই এখন অলিখিত সেমিফাইনাল। যেখানে পাকিস্তানকে হারিয়ে ভারতের মুখোমুখি হওয়ার প্রত্যাশার কথা জানালেন টাইগার কোচ স্টিভ রোডস।

বাংলাদেশ আগেও দুবার এশিয়া কাপের ফাইনালে খেলেছে। বুধবার আবুধাবিতে পাকিস্তানকে হারাতে পারলে তৃতীয়বারের মতো এশিয়া শ্রেষ্ঠত্বের ফাইনাল মঞ্চের দেখা মিলবে। শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৭ রানে আসর শুরু করে পরপর দুই ম্যাচে বাজে হারের পর আফগানিস্তানের বিপক্ষে ৩ রানের রুদ্ধশ্বাস জয়, আত্মবিশ্বাস ফিরে পেয়েছে লাল-সবুজরা। সেখানে ভারতের কাছে দুবার বাজেভাবে হারা পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ভালোই সুযোগ দেখছেন রোডস।

‘আমি তো মনে করি আমাদের ভালো সুযোগ আছে। একটি ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে আমরা পাকিস্তানকে খুবই শ্রদ্ধা করি। তারা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যা করেছে সেটা সবারই জানা। এটা খুব বেশিদিনের কথা নয়। তারা ইংল্যান্ডে দারুণ খেলে শিরোপা জিতেছিল। তাদের এবারের আসরটা একটু অদ্ভুতভাবে যাচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে আত্মবিশ্বাসটা ছিল, সেটা এবার একটু কম দেখা যাচ্ছে।’

‘এরপরও তারা খুবই বিপজ্জনক দল। তবে আমরাও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। তাদের দিনে তারা খুব ভয়ঙ্কর। আমরাও কিন্তু তাই। এখন তো ম্যাচটা সেমিফাইনাল। খুব ভালো একটা প্রতিযোগিতা হবে মনে হচ্ছে। আমরা চাই পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের বিপক্ষে খেলতে।’

জিততে হলে ব্যাটিংয়ে শুরুটা হওয়া চাই যুতসই। কিন্তু টুর্নামেন্টের শুরু থেকেই বাংলাদেশের দুশ্চিন্তার নাম ব্যাটিং। বিশেষত ওপেনার তামিম ইকবালের অভাবটাই সবচেয়ে বেশি ভোগাচ্ছে টাইগারদের। তামিমের বদলি সুযোগ পাওয়া তরুণ ওপেনার নাজমুল হোসেন শান্ত ব্যর্থ আস্থার প্রতিদান দিতে। এরপরও শান্তর ওপর আস্থা হারাচ্ছেন না রোডস। বলছেন, অনেককিছু প্রমাণ করার আছে বাঁহাতি এ ওপেনারের।

‘টপ অর্ডারে সমস্যা আছে। আমরা চাইবো ভালো শুরু করতে। তবে এটা সবসময় ঘটবে না। বিশেষত তামিমের আঙুল ভাঙ্গায় আমরা একটু পিছিয়ে আছি। তবে আমাদের শান্ত আছে। প্রতিভাবান তরুণ একজন খেলোয়াড়। আরও অনেক তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান আছে বাংলাদেশে। শান্তর অনেককিছু দেয়ার আছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়া কাপ-২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

এপ্রিল ২৩, ২০২৬

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

এপ্রিল ২৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ২৩, ২০২৬

ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানের পদত্যাগ

এপ্রিল ২৩, ২০২৬

বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা নেই ইয়ামালের

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT