চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে পাত্তাই দিল না উইন্ডিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১২ অপরাহ্ণ ৩১, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ।

দ্বিতীয় দিনে উইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ১০৫ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। খেলতে পারে মাত্র ২১.৪ ওভার। থমাস ৪ ও হোল্ডার ৩টি করে উইকেট নিয়ে ভেঙে দেন সরফরাজের দলের ব্যটিং-মেরুদণ্ড।

নটিংহ্যামের ট্রেন্টব্রিজে রান তাড়ায় এসে ক্যারিবীয়রা তিন উইকেট হারালেও ক্রিস গেইলের ঝড়ো ফিফটির কল্যাণে ১৩.৪ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে।

Banglabid

ফর্মে থাকা শাই হোপ ১১, ব্রাভো শূন্য রানে ফিরলেও ঝড় জারি রাখেন গেইল। ৩৪ বলে ৫০ করে ফেরেন। ৬ চার ও ৩ ছক্কার ইনিংস। বাকি কাজটুকু সারেন ১৯ বলে ৩৪ রানে অপরাজিত থাকা নিকোলাস পুরান ও আরেক অপরাজিত হেটমায়ার (৭)।

উইন্ডিজের তিনটি উইকেটই নিয়েছেন মোহাম্মদ আমির। ৬ ওভারে ২৬ রানে ৩ উইকেট তার, ক্যারিয়ারে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে নেমেছিলেন পাকিস্তানি পেসার।

আগে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ গড়ে গুটিয়ে যায় পাকিস্তান। ১৯৯২ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৭৪ রানে গুটিয়ে গিয়েছিল ইমরান খানের দল। সেবার ব্যাট করতে পেরেছিল ৪০.২ ওভার।

Reneta

টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছিল পাকিস্তান। নেমেই পড়ে ক্যারিবীয় পেস তোপে। তৃতীয় ওভারেই ওপেনার ইমাম-উল হককে (২) উইকেটরক্ষক শাই হোপের ক্যাচ বানান শেলডন কটরেল।

দুই ওভার পর আবারও উইকেটের পতন। এবার আন্দ্রে রাসেলের বাউন্সার ফখর জামানের (২২) হেলমেটে লেগে ভেঙে দেয় উইকেট। চার ওভার পর রাসেলের বলেই হোপকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন হারিস সোহেল (৮)।

এরপর কেবলই আসা-যাওয়ার মিছিল। রাসেলের পরে মঞ্চে আসেন হোল্ডার ও ওশানে থমাস। বাউন্সার আর সুইংয়ে গুঁড়িয়ে দেন পাকিস্তানিদের মিডল-লোয়ার অর্ডার। শেষ পর্যন্ত ১১ জন মিলে কোনো মতো সেঞ্চুরির কোটাই পার করতে পেরেছে পাকিস্তান।

বাবর আজম ২২, মোহাম্মদ হাফিজ ১৬, শেষদিকে ওয়াহাব রিয়াজের ১৮ রানের ইনিংস বড় লজ্জার হাত থেকেই বাঁচিয়েছে পাকিস্তানকে।

থমাস ২৭ রানে ৪ উইকেট নিয়ে সেরা। খরুচে হলেও ৪২ রানে ৩ উইকেট নিয়ে পরের সেরা অধিনায়ক হোল্ডার। ৩ ওভারে মাত্র ৪ চারে ২ উইকেট নিয়েছেন রাসেল। উইকেট কাড়াকাড়ির দিনে একটি গেছে কটরেলের ঝুলিতে। কেবল ব্র্যাথওয়েটই হাত ঘুরিয়ে থাকেন উইকেটশূন্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমিরগেইলপাকিস্তান-উইন্ডিজবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT