পাকিস্তান কনফেডারেশনের ষড়যন্ত্রে ছিলেন জিয়া, এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে নাকোচ করেছে বিএনপি।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রতিক শিশু হত্যার ঘটনার মধ্য দিয়েই প্রমাণিত হয় দেশে আইনশৃংঙ্খলা সরকারের নিয়ন্ত্রণে নেই।
সদ্য ঘোষিত ছাত্র দলের নতুন কমিটির সদস্যদের বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যান দলটির ভারপ্রাপ্ত মহাসচিবসহ অন্য নেতারা।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৃহস্পতিবার সংসদে দেয়া জিয়াউর রহমানকে নিয়ে সরকারি দলের বক্তব্যের জবাব দেন মির্জা ফখরুল।
কথা বলেন হবিগঞ্জে চার শিশু হত্যা নিয়েও।
ইউপি নির্বাচন নিয়ে তিনি বলেন, দলীয় মনোনয়ন পাওয়া চেয়ারম্যান প্রার্থীদের তালিকা সময়মতো ঘোষণা করা হবে।






