চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে গুঁড়িয়ে ফেভারিট ভারতের শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৮ পূর্বাহ্ণ ০৫, জুন ২০১৭
স্পোর্টস
A A

ভারতের ছুঁড়ে দেওয়া তিনশ পেরোনো লক্ষ্য তাড়া করতে নেমে বৃষ্টি আইনে ১২৪ রানের বড় হার নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান। রোববার তিনদফা বৃষ্টির বাধায় পড়া ম্যাচে রোহিত-ধাওয়ানের রেকর্ড জুটির পর যুবরাজের ঝড়ের সঙ্গে কোহলির দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়েছিল বর্তমান চ্যাম্পিয়নরা।

বার্মিংহামের এজবাস্টনে বৃষ্টির কারণে ৪৮ ওভারে নেমে আসা ম্যাচে ৩ উইকেটে ৩১৯ রান তোলে ভারত। পরে পাকিস্তানের ব্যাটিং শুরুর আগে ৪৮ ওভারে লক্ষ্য দাঁড়িয়েছিল ৩২৪ রান। ইনিংসের মাঝে আরেকদফা বৃষ্টি হানা দিলে ৪১ ওভারে ২৮৯ রানের পরিবর্তিত লক্ষ্য পায় পাকরা। তাতে ৩৩.৪ ওভারে ১৬৪ রানেই গুটিয়ে গেছে সরফরাজ আহমেদের দল। দুদলের লড়াইয়ের ইতিহাসে এর আগে একশর বেশি ব্যবধানে একবারই হেরেছিল পাকরা।

রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে পাকিস্তান। উদ্বোধনী আজহার আলির ৫০ ও মোহাম্মদ হাফিজের ৩৩ ছাড়া বলার মত অবদান রাখতে পারেননি কেউ। অভিজ্ঞ শোয়েব মালিক ও অধিনায়ক সরফরাজ ১৫ রান করে করেন।

ভারতের হয়ে উইকেট ভাগ করে নিয়েছেন হাত ঘোরানো পাঁচ বোলারের চারজন। উমেশ যাদব ৩টি, হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা ২টি, ভুবনেশ্বর কুমার একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে পুরোটা ভারতের ব্যাটিং শক্তি প্রদর্শনীর গল্প। ফিফটি পেয়েছেন টপ অর্ডারে নামা তাদের চার ব্যাটসম্যানই। রোহিতের ফিফটিটা একটু ব্যতিক্রম। সেঞ্চুরির কাছে যেয়েও ৯ রানের আক্ষেপে পুড়তে হয়েছে তাকে।

ইনিংসের শুরুটা হয় রোহিত শর্মা ও শিখর ধাওয়ান জুটির চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ডের মধ্য দিয়ে। এদিন দুজনে ১৩৬ রান যোগ করেছেন। সেটি প্রতিযোগিতাটির ইতিহাসে দুজনের তৃতীয় সেঞ্চুরির জুটি। আর কোন জুটির এই কীর্তি নেই।

Reneta

রেকর্ড জুটিটি ভাঙে ধাওয়ানের বিদায়ে। ৬ চার ও এক ছয়ে ৬৫ বলে ৬৮ রানের ইনিংস সাজিয়ে ফিরেছেন এই উদ্বোধনী। সেখান থেকে কোহলিকে নিয়ে ভালোই এগোচ্ছিলেন রোহিত। কিন্তু দ্বিতীয় দফার বৃষ্টি বিরতির পর ফিরে যেন মনোযোগে চিড় ধরে তার। ৯১ রানে ফিরেছেন রান আউট হয়ে। ৭ চার ও ২ ছয়ে ১১৯ বলের ধীরস্থির ইনিংস সাজিয়েছেন এই ডানহাতি।

ধীরস্থির ফিফটি তুলে নিয়ে এগোচ্ছিলেন কোহলিও। কিন্তু অপর প্রান্তে যুবরাজ সিংকে ঝড় তুলতে দেখে আর স্থির থাকতে পারেননি। শেষ পর্যন্ত অবশ্য ভারত অধিনায়ককে আউটও করতে পারেনি পাক বোলাররা। ৬ চার ও ৩ ছয়ে ৬৮ বলে ৮১ রানে অপরাজিত থাকেন কোহলি।

ম্যাচসেরা যুবরাজ ঝড় থেমেছে ৫৩ রানে। ৮ চার ও এক ছয়ে ৩২ বলের ইনিংস সাজানোর পর। শেষদিকে হার্দিক পান্ডিয়া টানা তিন ছয়ে ৬ বলে ২০ রানে অপরাজিত থাকেন।

পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নিয়েছেন ১০ ওভারে ৭০ রান দেয়া হাসান আলি ও সমান ওভারে ৫২ রান দেয়া সাদাব খান। তবে ৮.৪ ওভারে ৮৭ রান দিয়ে সবচেয়ে মুক্তহস্ত ছিলেন কোন উইকেটের দেখা না পাওয়া ওয়াহাব রিয়াজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সংবিধান সংস্কার পরিষদ গঠন ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি’

জুলাই ২৪, ২০২৬

নিয়মবহির্ভূত বহুতল ভবন নির্মাণ হওয়ায় সিরাজগঞ্জে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

জুলাই ২৪, ২০২৬

আগাম ফলন ও উন্নত আঁশ, বিনা তোষাপাট ১ এ ঝুঁকছেন কৃষক

জুলাই ২৪, ২০২৬

আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT