চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে একাই হারালেন রেকর্ডবয় বাটলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪০ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

ইংল্যান্ডের হয়ে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডটা দখলেই ছিল জস বাটলারের। শুক্রবার দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে মাত্র ৪৬ বলে করলেন সেঞ্চুরি। তার ব্যাটিং ঝড়েই সিরিজের শেষ ওয়ানডেতে ৩৫৫ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। যার নিচে চাপা পড়ে ৮৪ রানে ম্যাচ হেরেছে পাকিস্তান। ৪ ম্যাচের সিরিজ হার ৩-১ ব্যবধানে।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫৫ রান তোলে ইংলিশরা। জবাবে পাকিস্তান ৪০.৪ ওভারে স্কোরবোর্ডে ২৭১ রান তুলতেই সবগুলো উইকেট হারিয়ে ফেলে।

ইংল্যান্ডের ৩৫৫ রানের পাহাড় দেখেই বোঝা গিয়েছিল সিরিজ বাঁচাতে কাউকে বড়সড় কিছু করতে হবে। সেটাই কেউ করতে পারেনি পাকিস্তানের। ফলে বড় ব্যবধানে হারতে হলো আজহার আলীর দলকে। অবশ্য ৬.৩ ওভারে ওপেনিং জুটিতে ৪৫ রান তুলে ভালো শুরুরই ইঙ্গিত দিয়েছিলেন দু’ওপেনার আজহার-আহমেদ শেহজাদ। আজহার ৩২ বলে ৪৪ এবং শেহজাদ ১৭ বল খেলে ১৩ রান করে আউট হয়ে যান।

তৃতীয় উইকেটে মোহাম্মদ হাফিজ এবং বাবর আজম ৬৫ রান তুলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন। কিন্তু হাফিজকে (৩৭) রান আউটের ফাঁদে ফেলে এ জুটি ভাঙেন ডেভিড উইলি। ফিফটি করে ফিরে যান। তিনি ৫১ বলে ৫টি চার আর এক ছক্কায় খেলেন ৫১ রানের ইনিংস।

এই দু’জনের বিদায়ের পর যা একটু লড়েছিলেন অভিজ্ঞ শোয়েব মালিক। তিনি ৩৪ বলে তিন চার, দুই ছক্কায় করেন ৫২ রান। শেষেরদিকে উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদ ২৬ বলে ২৪ এবং আনোয়ার আলী ২৪ বলে ২৪ রান করে পরাজয়ের ব্যবধানই কমিয়েছেন মাত্র।

মঈন আলী ৫৩ ও আদিল রশিদ ৭৮ রানে ৩টি করে এবং ডেভিড উইলি ৩৪ রানে নিয়েছেন ২টি উইকেট। এরআগে টস জিতে ইংলিশ অধিনায়ক মরগ্যানের ব্যাট করার সিদ্ধান্তকে ফলপ্রসূ করেন দু’ওপেনার জেসন রয় এবং অ্যালেক্স হেলস।

Reneta

৫৪ রানে হেলস (২২) বিদায় নিলেও ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি রয়। ১১৩ বলে সেঞ্চুরি পূর্ণ করা এই ওপেনার আউট হয়ে গেছেন ১১৭ বলে ১০২ রান করে। রয়ের ইনিংসে ছিল ৮টি চার এবং একটি ছক্কা। তার আগে জো রুটের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৪০ রানের জুটি গড়ে দিয়ে যান। রুট খেলেন তিন চার ও দুই ছক্কায় খেলেন ৭১ রানের ইনিংস।

তবে শেষদিকে জশ বাটলার ঝড়ে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৩৫৫ রান। ৪৬ বলে সেঞ্চুরি, শেষ পর্যন্ত ৫২ বলে ১১৬*। চার ১০টি, ছক্কা আটটি। শেষ ৫৮ বলে ১২৮ রানের পুরো কৃতিত্বই বাটলারের।

পাকিস্তানের সবচেয়ে সফল বোলার আজহার ২৪ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট। মোহাম্মদ ইরফান ২ উইকেট পেয়েছেন ৬৪ রানে। ম্যাচসেরা এবং ম্যান অব দ্য সিরিজ দুটোই জিতে নিয়েছেন জস বাটলার।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ পাকিস্তান জিতেছিল ২-০ ব্যবধানে। ওয়ানডে সিরিজ তারা হেরে গেল ৩-১ ব্যবধানে। টেস্ট সিরিজে পাকিস্তানের অধিনায়ক ছিলেন মিসবাহ-উল-হক এবং ওয়ানডে সিরিজে আজহার আলী। এবার শহীদ আফ্রিদির পালা।

তিনি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিততে ঝাঁপাবেন ২৩ নভেম্বর থেকে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উৎসব ও সিওটিআরআই-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ১৫, ২০২৬

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এক বছরে বিবিসির টিভি লাইসেন্স বাতিল করেছে যুক্তরাজ্যের ৫ লাখের বেশি পরিবার

জুলাই ১৫, ২০২৬

আসছে ‘আওয়ারাপান ২’ ও ‘টক্সিক’: হল বাঁচাতে হিন্দি সিনেমাতেই ভরসা?

জুলাই ১৫, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন (সংগৃহীত)।

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে ৫টি উদ্যোগ গ্রহণ করেছে সরকার: মাহদী আমিন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT