চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাওয়ার ক্রিকেটে পাওয়ার প্লেতেই দিশেহারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩২ পূর্বাহ্ণ ২৮, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

রেকর্ড সংগ্রহ গড়া নিউজিল্যান্ডের দেয়া ২১১ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে পাওয়ার হিটিংয়ের ক্রিকেট টি-টুয়েন্টিতে পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারিয়ে দিশেহারা বাংলাদেশ। পরে হারিয়েছে আরও ২ উইকেট।

হ্যামিল্টনে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ৬ ওভারের মধ্যে লিটন (৪), নাঈম (২৭), সৌম্য (৫) ও মিঠুনকে (৪) হারিয়েছে বাংলাদেশ। পরে ১১ রানে সাজঘরে ফিরে গেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ ও রানের খাতা খুলতে পারেননি মেহেদী।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে ৬ উইকেটে ৫৯ রান করেছে বাংলাদেশ।

রানপ্রসবা মাঠে বাংলাদেশের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড লিখে সেডন পার্কে নিউজিল্যান্ড ৩ উইকেটে তুলেছে ২১০ রান। ডেভন কনওয়ে ৫২ বলে ৯২ ও গ্লেন ফিলিপস ১০ বলে ২৪ রানে অপরাজিত থাকেন। অভিষিক্ত উইল ইয়ং ৫৩ রান আনেন।

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টিতে নিউজিল্যান্ডের আগের সর্বোচ্চ সংগ্রহ ছিল ২০৪ রান। ২০১৩ সালে মিরপুরে দুইশ পেরিয়েছিল তারা। জবাবে বাংলাদেশ তুলেছিল ১৮৯ রান।

নিজেদের মাটিতে অবশ্য নিউজিল্যান্ডের দুইশ পেরোনো পুঁজি আজই প্রথম। আর কিউইদের দেশে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ১৬৭ রানের। সেই দলের সামনেই এখন ২১১ রানের পাহাড়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাসুমলিড স্পোর্টসশরিফুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হেফাজতের ঢিলেঢালা হরতালে চলছে যানবাহন

পরবর্তী

কানাডায় অবস্থানরত মুক্তিযোদ্ধাদের নিয়ে বিশেষ মিলনমেলা

পরবর্তী
মুক্তিযোদ্ধা

কানাডায় অবস্থানরত মুক্তিযোদ্ধাদের নিয়ে বিশেষ মিলনমেলা

মিয়ানমার

মিয়ানমারে শতাধিক নিহত, সহিংসতা বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রের

সর্বশেষ

ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT