ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টে কম বয়সে ছয় উইকেট নিয়ে বড় কীর্তি গড়েছেন মেহেদি হাসান মিরাজ। তবে কেউ কেউ অতীতে অভিষেক টেস্টে পাঁচ উইকেট পাওয়া সোহাগ গাজী ও ইলিয়াস সানিদের কাতারে ফেলছে আর বলার চেষ্টা করছেন মিরাজও হারিয়ে যেতে পারে সোহাগ গাজী-ইলিয়াস সানিদের মতো ।
এ সমস্ত লোকদের জন্য প্রবাসী ক্রীড়া বিশ্লেষক ফরহাদ টিটো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।
ফরহাদ টিটো ফেসবুক পোস্টে লিখেছেন,
‘মেহেদী হাসান মিরাজ কম বয়সে টেস্ট ক্যাপ পরেই বড় কীর্তি করে ফেলেছেন । তাতে শুধু বাংলাদেশ কেন সারা ক্রিকেট দুনিয়াই খুশি ।
আমাদের দেশে এই খুশি উদযাপন করার মানুষই বেশি ।
তবে অবাক লাগে ক্রিকেটের নিয়মিত খোঁজ-খবর রাখা কিছু মানুষ এতেও নেতিবাচক কিছু খুঁজে বেড়াচ্ছেন । তারা এখনই আমাদের ভয় পাওয়ানোর চেষ্টা করছেন মিরাজও হারিয়ে যেতে পারে সোহাগ গাজী-ইলিয়াস সানি’দের মতো ।
ফেইসবুকে তারা লিস্টও ছেপে যাচ্ছেন অতীতে ডেব্যু টেস্টে ৫ উইকেট পাওয়া বোলারদেরও – তারা টিকতে পারেনি তা বোঝানোর জন্য !
কাজটা মোটেও ঠিক না । আনন্দের ভিতর যারা দু:খ খুঁজে বেড়ায় তারা আনন্দ করার যোগ্যই না । দু:খই বোধহয় প্রাপ্য তাদের ।’







